উদ্দীপকে ইসলামপূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইসলামপূর্ব আরবদের দাসদের অবস্থা ফুটে উঠেছে। উদ্দীপকে দেখা যায়, এক সময় পৃথিবীতে দাস ব্যবসার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিযোজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না বরং তাদের ওপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। উদ্দীপকের অনুরূপ অবস্থা ইসলাম পূর্ব আরবে বিদ্যমান ছিল। প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক ও নৈতিক জীবন ছিল কলুষিত ও হতাশাব্যঞ্জক। তখনকার সামাজিক অবস্থার চরম অধপতন হয়েছিল। প্রাক-ইসলামি আরবের জনগোষ্ঠী মূলত দুটি শ্রেণিতে বিভক্ত ছিল, যথা- ১. যাযাবর বেদুই, ২. শহরের স্থায়ী বাসিন্দা। মক্কা, মদিনা, তায়েফ প্রভৃতি শহরকে কেন্দ্র করে বিভিন্ন শহরে স্থায়ী বাসিন্দারা উন্নত জীবনযাপন করলেও বেদুইন আরবরা সভ্যজীবনের দেখা পায়নি। আরব সমাজে দাসপ্রথা প্রচলিত ছিল। পণ্যদ্রব্যের মতো হাটে-বাজারে দাস-দাসী বিক্রি হতো। তাদের কোনো স্বাধীনতা ও সামাজিক মর্যাদা ছিল না। দাস-দাসীদের ওপর নিষ্ঠুর আচরণ করা হতো। দাসীদের উপপত্নী হিসেবেও ব্যবহার করা হতো। তাদের জীবনমরণ, সুখ-দুঃখ প্রভুর মর্জির ওপর নির্ভর করত। প্রভুর অনুমতি ছাড়া তাদের বিয়ে করারও অধিকার ছিল না। দাস-দাসীর সন্তানের ওপর প্রভুর মালিকানা স্বীকৃত ছিল। অতএব উদ্দীপকে আইয়ামে জাহেলিয়ার যুগের দাসদের করুণ অবস্থার দিকটি ফুটে উঠেছে।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকে ইসলামপূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর