উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা তথা দাস ব্যবস্থার বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল' ইসলামর ইতিহাসের অনুরূপ। মন্তব্যটি যথার্থ। . কেননা, মহানবি (সা.) এ অবস্থা থেকে মুক্তির জন্য দাসদের অধিকার নিশ্চিত করে। উদ্দীপকের, মত প্রকাশের অধিকার না থাকায় একসময় তারা দুই ভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের থেকে দেশকে রক্ষা করার জন্য X দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। ইসলামের আগমনের পর দাসদের অবস্থার উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হয়। দাস-দাসী বা অধীনস্থদের সম্পর্কে সতর্ক হতে মহানবি (সা.) নির্দেশ করে বলেন, "তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের নির্যাতন করার অধিকার তোমাদের নেই। তোমরা যা খাবে ও পরবে, তাদেরকেও তা খাওয়াবে ও পরাবে।" এ থেকে ফুটে ওঠে যে, মালিক ও দাসদাসীদের খাবার-দাবার ও পোশাকের ব্যাপারে কোনো পার্থক্য থাকবে না। আজ মুসলমানেরা মহানবি (সা.)-এর নির্দেশনা মানার জন্য উদগ্রীব হয়ে থাকে অথচ দাস-দাসী ও অধীনস্থদের প্রতি মহানবি (সা.)-এর এ আদেশের ব্যাপারে সতর্ক নয়। মহানবি (সা.)-এর যেকোনো হুকুম পালন করার মধ্যে পুণ্য (সওয়াব) নিহিত রয়েছে। তাই আমাদের সকলের উচিত- ১. দাস-দাসী বা অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা। ২. উন্নত খাবার পরিবেশন করা। ৩. রুচিসম্মত পোশাক পরিধান করার সুযোগ দেওয়া। শহরে বা গ্রামে বাসাবাড়িতে বা বাইরে যারা ছোট চাকরি করে, তাদের সাথে আমাদের কীরূপ আচরণ করা উচিত, তা সহজেই অনুমেয়। পরিশেষে বলা যায়, মহানবি (সা.) দাস ব্যবস্থার অবসানকল্পে নানা পদক্ষেপ গ্রহণ করেন এবং তাদের মর্যাদা দান করেন।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর