উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের আসাবিয়াহ বা গোত্রপ্রীতির দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে দেখা যায় যুদ্ধ কবলিত আফগানিস্তানে বহু জাতি-উপজাতির বসবাস। এ উপজাতিগুলো নিজেদের গোত্রের প্রতি ব্যাপক আনুগত্য প্রকাশ করলেও অন্য গোত্রগুলোকে শত্রু মনে করে সর্বদা যুদ্ধে লিপ্ত থাকত। কখনো এ যুদ্ধ দীর্ঘসময়ব্যাপী চলত। অনুরূপ ঘটনা প্রাক- ইসলামি আরবের উপজাতিগুলোর মধ্যে পরিলক্ষিত হয়। সেখানে গোত্রপ্রীতিকে কেন্দ্র করে বহু যুদ্ধ-বিগ্রহ সংঘটিত হতো। প্রাক-ইসলামি আরবের লোকেরা গোত্রপ্রথায় বিশ্বাসী ছিল এবং তারা অন্ধভাবে গোত্রীয় শাসন মেনে চলত। এ সময় আরবে কোনো কেন্দ্রীয় সরকার ছিল না। বিভিন্ন গোত্রের মাধ্যমে আরবের শাসন পরিচালিত হতো। তাদের মূলমন্ত্র ছিল গোত্রের প্রতি সীমাহীন ও নিঃশর্ত আনুগত্য। কেন্দ্রীয় শাসনের অভাবে তারা গোত্রের প্রধান শেখের প্রতি অনুগত থাকত। তারা জাতীয় স্বার্থের চেয়ে গোত্রের শাসনকে বেশি প্রাধান্য দিত। তারা গোত্রের জন্য জীবন এমনকি বউকে ত্যাগ করতেও পিছপা হতো না। অপরদিকে গোত্রের শত্রুকে নিজের শত্রু হিসেবে বিবেচনা করে আজীবন তার বিরুদ্ধে সংগ্রাম করতো। ঐতিহাসিক গিবন প্রাক-ইসলামি আরবের ১৭০০ যুদ্ধের পরিসংখ্যান দিয়েছেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের যুদ্ধপ্রিয় আফগান উপজাতির মতো প্রাক-ইসলামি আরবের উপজাতিগুলো নিজ গোত্রকে ভালোবেসে সর্বদা অন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হতো। যা আসাবিয়াহ বা গোত্রপ্রীতির অনন্য নজির।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর