শেয়ারFacebookWhatsApp

উক্ত যুগের রাজনৈতিক অবস্থা পর্যালোচনা কর।

উত্তর: উক্ত যুগ অর্থাৎ প্রাক-ইসলামি আরবের রাজনৈতিক অবস্থা ছিল কেন্দ্রীয় শাসনের অভাবে শতধাবিভক্ত ও শেখতান্ত্রিক গোত্রীয় শাসনের অধীনে বিশৃংখলাপূর্ণ। উদ্দীপকে বর্ণিত যুদ্ধপ্রিয় আফগান জাতির মধ্যে আইনের শাসন বা কেন্দ্রীয় শাসনের প্রতি কোনো আনুগত্য ছিল না। যার ফলে গোত্রে গোত্রে যুদ্ধ লেগেই থাকত। ইসলাম-পূর্ব আরবের রাজনৈতিক অবস্থাও তেমনি বিশৃংখলাপূর্ণ ছিল। এ সময় আরবে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না এবং সমগ্র আরব গোত্রশাসিত বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। বনু বকর, বনু তাগলিব, আবস প্রভৃতি গোত্রগুলো প্রধান ছিল। মূলত গোত্রকেই তারা রাষ্ট্রের সমমর্যাদা দিত। গোত্রের বাইরের জীবন তারা কল্পনা করতে পারত না। যিনি গোত্র শাসন করতেন তাকে শেখ বলা হতো। বয়োজ্যেষ্ঠতা, জ্ঞান, রণদক্ষতা ইত্যাদি বিবেচনা করে শেখ নির্বাচন করা হতো। শেখ গোত্রীয় নেতাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। কখনো সামান্য জলাধার, একটি ঘোড়া নিয়ে দীর্ঘকাল যুদ্ধ চলত। তবে এ সময় মক্কা নগরী একদল প্রবীন ব্যক্তিকর্তৃক শাসিত হতো। এ ব্যবস্থাপক সভাকে বলা হতো আল-মালা। আর যে গৃহে মালার সভা বসত তাকে বলা হতো দারুন-নদওয়া। তবে বেশির ভাগ আরবে মক্কার শাসনের কোনো প্রভাব পরিলক্ষিত হয় না। সবল গোত্রগুলো প্রায়ই দুর্বল গোত্রকে আক্রমণ করে তাদের ধনসম্পদ লুণ্ঠন করতো এবং তাদের বন্দি করে দাস হিসেবে বিক্রি করতো। ঐতিহাসিক পি. কে. হিট্টির বর্ণনায় তারা সর্বদা যুদ্ধ, মদ ও নারীতে নিমগ্ন থাকতো। অতএব উদ্দীপকের মতো প্রাক-ইসলামি আরবের রাজনৈতিক অবস্থা ছিল বিশৃংখলাপূর্ণ ও অরাজকতাপূর্ণ। এ সময় জোর যার মুল্লুক তার নীতি সর্বদা বিরাজমান ছিল।

HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল

উক্ত যুগের রাজনৈতিক অবস্থা পর্যালোচনা কর।

উদ্দীপক

আফগানিস্তান মধ্য এশিয়ার যুদ্ধ কবলিত একটি দেশ। এদেশটি বিভিন্ন উপজাতি সমন্বয়ে গঠিত। উপজাতি গোত্রগুলোর মধ্যে গিলজাই, মুহাম্মদ, সাদোজাই প্রভৃতি খুব প্রভাবশালী। উপজাতিগুলো নিজ গোত্রের স্বাধীনতা, সম্মান, প্রভাব-প্রতিপত্তি রক্ষার ক্ষেত্রে যতোটা আন্তরিক, অন্য গোত্রের প্রতি ততোটা শত্রুভাবাপন্ন। তারা জাতীয় স্বার্থের পরিবর্তে গোত্রীয় স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। গোত্রীয় আধিপত্য প্রতিষ্ঠা বা অন্য কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়শই সংঘর্ষ হয়। একবার সংঘর্ষ শুরু হলে তা গৃহযুদ্ধে রূপ নেয় এবং দীর্ঘস্থায়ী হয়।

উত্তর

ইয়েমেন শব্দের অর্থ সুখী বা সৌভাগ্য।

উত্তর

প্রাক-ইসলামি আরবের একেশ্বরবাদী সম্প্রদায় হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল। ধর্মীয় কুসংস্কার ও অন্ধকারাচ্ছন্ন যুগেও আরবে এক শ্রেণির লোক একেশ্বরবাদ বিশ্বাস করত। যারা হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল। তারা আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে এবং এককভাবে তাঁর অস্তিত্বকে বিশ্বাস করত। তারা মূর্তিপূজা থেকে দূরে থাকত। এ সম্প্রদায়ের মধ্যে উমাইয়া-বিন-আবি সালাত, ওরাকা-বিন-নওফেল, আবু বকর প্রমুখ অন্যতম ছিলেন।

উত্তর

উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের আসাবিয়াহ বা গোত্রপ্রীতির দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে দেখা যায় যুদ্ধ কবলিত আফগানিস্তানে বহু জাতি-উপজাতির বসবাস। এ উপজাতিগুলো নিজেদের গোত্রের প্রতি ব্যাপক আনুগত্য প্রকাশ করলেও অন্য গোত্রগুলোকে শত্রু মনে করে সর্বদা যুদ্ধে লিপ্ত থাকত। কখনো এ যুদ্ধ দীর্ঘসময়ব্যাপী চলত। অনুরূপ ঘটনা প্রাক- ইসলামি আরবের উপজাতিগুলোর মধ্যে পরিলক্ষিত হয়। সেখানে গোত্রপ্রীতিকে কেন্দ্র করে বহু যুদ্ধ-বিগ্রহ সংঘটিত হতো। প্রাক-ইসলামি আরবের লোকেরা গোত্রপ্রথায় বিশ্বাসী ছিল এবং তারা অন্ধভাবে গোত্রীয় শাসন মেনে চলত। এ সময় আরবে কোনো কেন্দ্রীয় সরকার ছিল না। বিভিন্ন গোত্রের মাধ্যমে আরবের শাসন পরিচালিত হতো। তাদের মূলমন্ত্র ছিল গোত্রের প্রতি সীমাহীন ও নিঃশর্ত আনুগত্য। কেন্দ্রীয় শাসনের অভাবে তারা গোত্রের প্রধান শেখের প্রতি অনুগত থাকত। তারা জাতীয় স্বার্থের চেয়ে গোত্রের শাসনকে বেশি প্রাধান্য দিত। তারা গোত্রের জন্য জীবন এমনকি বউকে ত্যাগ করতেও পিছপা হতো না। অপরদিকে গোত্রের শত্রুকে নিজের শত্রু হিসেবে বিবেচনা করে আজীবন তার বিরুদ্ধে সংগ্রাম করতো। ঐতিহাসিক গিবন প্রাক-ইসলামি আরবের ১৭০০ যুদ্ধের পরিসংখ্যান দিয়েছেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের যুদ্ধপ্রিয় আফগান উপজাতির মতো প্রাক-ইসলামি আরবের উপজাতিগুলো নিজ গোত্রকে ভালোবেসে সর্বদা অন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হতো। যা আসাবিয়াহ বা গোত্রপ্রীতির অনন্য নজির।

উত্তর

উক্ত যুগ অর্থাৎ প্রাক-ইসলামি আরবের রাজনৈতিক অবস্থা ছিল কেন্দ্রীয় শাসনের অভাবে শতধাবিভক্ত ও শেখতান্ত্রিক গোত্রীয় শাসনের অধীনে বিশৃংখলাপূর্ণ। উদ্দীপকে বর্ণিত যুদ্ধপ্রিয় আফগান জাতির মধ্যে আইনের শাসন বা কেন্দ্রীয় শাসনের প্রতি কোনো আনুগত্য ছিল না। যার ফলে গোত্রে গোত্রে যুদ্ধ লেগেই থাকত। ইসলাম-পূর্ব আরবের রাজনৈতিক অবস্থাও তেমনি বিশৃংখলাপূর্ণ ছিল। এ সময় আরবে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না এবং সমগ্র আরব গোত্রশাসিত বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। বনু বকর, বনু তাগলিব, আবস প্রভৃতি গোত্রগুলো প্রধান ছিল। মূলত গোত্রকেই তারা রাষ্ট্রের সমমর্যাদা দিত। গোত্রের বাইরের জীবন তারা কল্পনা করতে পারত না। যিনি গোত্র শাসন করতেন তাকে শেখ বলা হতো। বয়োজ্যেষ্ঠতা, জ্ঞান, রণদক্ষতা ইত্যাদি বিবেচনা করে শেখ নির্বাচন করা হতো। শেখ গোত্রীয় নেতাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। কখনো সামান্য জলাধার, একটি ঘোড়া নিয়ে দীর্ঘকাল যুদ্ধ চলত। তবে এ সময় মক্কা নগরী একদল প্রবীন ব্যক্তিকর্তৃক শাসিত হতো। এ ব্যবস্থাপক সভাকে বলা হতো আল-মালা। আর যে গৃহে মালার সভা বসত তাকে বলা হতো দারুন-নদওয়া। তবে বেশির ভাগ আরবে মক্কার শাসনের কোনো প্রভাব পরিলক্ষিত হয় না। সবল গোত্রগুলো প্রায়ই দুর্বল গোত্রকে আক্রমণ করে তাদের ধনসম্পদ লুণ্ঠন করতো এবং তাদের বন্দি করে দাস হিসেবে বিক্রি করতো। ঐতিহাসিক পি. কে. হিট্টির বর্ণনায় তারা সর্বদা যুদ্ধ, মদ ও নারীতে নিমগ্ন থাকতো। অতএব উদ্দীপকের মতো প্রাক-ইসলামি আরবের রাজনৈতিক অবস্থা ছিল বিশৃংখলাপূর্ণ ও অরাজকতাপূর্ণ। এ সময় জোর যার মুল্লুক তার নীতি সর্বদা বিরাজমান ছিল।
HSCIslamic History 1st paperChapter 1 : প্রাক-ইসলামি আরব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এক সময় পৃথিবীতে দাস ব্যবস্থার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। বরং তাদের উপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। মত প্রকাশের অধিকার না থাকায় এক সময় তারা দুভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য 'X′X^{\prime} দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।

Rajshahi · 2017

ক
হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
খ
আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আলী হায়দার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি লক্ষ করলেন যে, জুন থেকে আগস্ট মাসের মধ্যে সুরমা নদীর উভয় তীর প্লাবিত হয়। প্লাবনের ফলে উভয় তীরের ভূভাগ অত্যন্ত উর্বর হলেও বন্যায় উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ মহাসংকট কাটিয়ে উঠতে তিনি সুরমা নদীর তীরে বাঁধ দেয়ার উদ্যোগ নেন এবং খাল কেটে পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কৃষিক্ষেত্রে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। তবে শিল্পবাণিজ্য ও সংস্কৃতিতে সুনামগঞ্জ থাকে অবহেলিত।

Rajshahi · 2017

ক
কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?
খ
জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সুরমা নদীর সাথে ব্যাবিলনীয় কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ
জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?

কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতিগত দাঙ্গায় সিয়েরা লিয়নের জনজীবন প্রায় বিপর্যস্ত। সামান্য স্বার্থহানি ঘটলেই তারা বড় সংঘাতে জড়িয়ে পড়ে। ফলে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এ অবস্থায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে যুদ্ধ, নির্যাতন, অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিনরাত কাজ করছে।

Dhaka · 2017

ক
মালা' কী?
খ
সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক-ইসলামি আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মালা' কী?

মালা' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসেরউদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তিউদ্দীপকের সুরমা নদীর সাথে ব্যাবিলনীয় কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক-ইসলামি আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়াসাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।মালা' কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।