'সপ্তঝুলন্ত 'কবিতা' বলতে কী বোঝ?
উত্তর: সাবআমুয়াল্লাকাত বলতে সাতটি ঝুলন্ত কবিতাকে বোঝায়। জাহেলিয়ার যুগে মক্কায় উকাজের বার্ষিক মেলায় সাতটি কবিতা পুরস্কৃত করা হতো। সোনালি হরফে লিখে এসব কবিতা কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো বলে এদের সাবআমুয়াল্লাকাত বা সাতটি ঝুলন্ত কবিতা নামে আখ্যায়িত করা হতো। প্রাক-ইসলামি যুগের কবিদের মধ্যে যশস্বী ছিলেন সাতটি ঝুলন্ত গীতিকাব্যের রচয়িতাগণ। তারা হলেন আমর ইবন কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আনতারা ইবন শাদ্দাদ, ইমরুল কায়েস, তারাফা ইবন আবদ, হারিস ইবনে হিল্লিজা ও জুহাইর ইবন আবি সালমা।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
'সপ্তঝুলন্ত 'কবিতা' বলতে কী বোঝ?
উত্তর