ইসলামপূর্ব যুগকে 'আইয়াম-ই-জাহেলিয়া' বলা হয় কেন?
উত্তর: ইসলামপূর্ব যুগে আরবে অন্যায়, অনাচারে জর্জরিত থাকার কারণে এ সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। আইয়ামে জাহেলিয়া শব্দটি আরবি। এর বাংলা অর্থ অজ্ঞতা বা অন্ধকারের যুগ। মহানবি (স)-এর আবির্ভাবের পূর্বে আরবের প্রায় একশ বছর সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। এ সময় মানুষের মধ্যে কোনো প্রকার শিক্ষা, নৈতিকতা, সততা, দায়িত্বজ্ঞান ও শালীনতা ছিল না। নানা অন্যায়-অনাচারে সমাজ ভরপুর ছিল। এ জন্য এ সময়কে আইয়ামে জাহেলিয়া বা অন্ধকারের যুগ বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
ইসলামপূর্ব যুগকে 'আইয়াম-ই-জাহেলিয়া' বলা হয় কেন?
উত্তর