উদ্দীপকের ফিলিপিনোদের সাথে তোমার পঠিত প্রাক-ইসলামি আরবের কোন অধিবাসীদের জীবনযাত্রার মিল লক্ষণীয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ফিলিপিনোদের সাথে প্রাক-ইসলামি আরবের শহরবাসী বা আরবের স্থায়ী বাসিন্দাদের জীবনাচরণের মিল লক্ষণীয়। মার্জিত রুচি, উন্নত জীবনাচরণ এবং শালীন কর্মকান্ডের অধিকারী লোকদের সভ্য বলা হয়। এসব গুণের অধিকারীরা নিজেদের কর্মকাণ্ড দ্বারা সমাজে যেমন বিশেষ অবস্থান তৈরি করে নেয়, তেমনি বিশ্বেও বিশেষ পরিচিতি লাভ করে। এ উন্নত জীবনাচরণের দিকটিই দক্ষিণ ফিলিপাইনের ফিলিপিনো এবং প্রাক-ইসলামি আরবের শহরবাসীদের মধ্যে সাদৃশ্য রচনা করেছে। উদ্দীপকে বলা হয়েছে, ফিলিপিনো গোষ্ঠীর লোকেরা খুবই মানবিক, ভদ্র ও শিক্ষা-দীক্ষায় উন্নতি সাধন করেছেন। তারাই আধুনিক ফিলিপাইন প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছেন। একইভাবে প্রাক-ইসলামি আরবের শহরবাসী বা স্থায়ী জনগোষ্ঠী ছিল উন্নত রুচিবোধের অধিকারী। তারা আচরণে যেমন ছিল মার্জিত, তেমনি তাদের কর্মকাণ্ড ছিল সভ্য। ব্যবসা-বাণিজ্য করে তারা জীবিকার সংস্থান করত এবং বহির্বিশ্বের সাথে তারা সুসম্পর্ক গড়ে তুলেছিল। তারা সংস্কৃতির চর্চা করত। এ শহরবাসীদের মধ্য থেকেই শেখ বা গোত্রপ্রধান নির্বাচিত হতেন। আবার 'আল মালা বা মন্ত্রণাসভা' নামক রাজনৈতিক সংগঠনের নেতৃত্বেও থাকতেন আরবের স্থায়ী বাসিন্দারা। সুতরাং দেখা যাচ্ছে, দক্ষিণ ফিলিপাইনের ফিলিপিনোদের জীবনাচরণ যেন প্রাক-ইসলামি আরবের শহরবাসীদের জীবনাচরণেই প্রতিফলিত রূপ।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকের ফিলিপিনোদের সাথে তোমার পঠিত প্রাক-ইসলামি আরবের কোন অধিবাস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর