উদ্দীপকের মরো উপজাতি মরুবাসী যাযাবরদের প্রতিনিধিত্ব করে কি? মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: স্বভাব ও কর্মকাণ্ডগত দিক দিয়ে উদ্দীপকের মরো উপজাতি মরুবাসী যাযাবরদের প্রতিনিধিত্ব করে। প্রাক-ইসলামি আরবের মরুবাসী যাযাবররা তাদের রুঢ় আচরণ ও অসৎ কর্মকাণ্ডের জন্য সভ্য জগতে নিজেদের অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে। তারা নানা ধরনের অসামাজিক কর্মকান্ডে লিপ্ত ছিল। শিক্ষার আলো তাদেরকে কখনো স্পর্শ করেনি। আর এসব কারণে তারা নিজেদের জন্য কোনো স্থায়ী আবাস গড়ে তুলতে পারেনি। তাদের এ জীবনাচরণের প্রতিফলন লক্ষ করা যায় দক্ষিণ সুদানের মরো উপজাতিদের আচরণ ও কর্মকাণ্ডে। দক্ষিণ ফিলিপাইনের মরো উপজাতিরা অত্যন্ত রূঢ় প্রকৃতির। তারা নানা কুসংস্কারে জর্জরিত। বিভিন্ন পশ্চাদমুখী কার্যকলাপ তাদের নিত্যদিনের রুটিন। তবে গোত্রের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাদেরকে ঐক্যবদ্ধ করেছে। একই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় মরুবাসী যাযাবরদের জীবনাচরণে। মরুময় প্রকৃতি তাদেরকে যেমন রূঢ় করেছে তেমনি করেছে উদ্দাম ও বেপরোয়া। খাবারের জন্য তারা নানা ধরনের অসামাজিক কাজ, যেমন-দস্যুবৃত্তি, লুটতরাজ প্রভৃতিতে লিপ্ত থাকত। শিক্ষার অভাবে তাদের মধ্যে নানা কুসংস্কারও বাসা বেঁধেছিল। তবে তাদের মূলমন্ত্র ছিল গোষ্ঠী চেতনা। গোত্রের জন্য প্রয়োজনে তারা জীবন দিতেও প্রস্তুত থাকত। গোষ্ঠীর সদস্যদের প্রতি সীমাহীন আনুগত্য ও ভালোবাসা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে ইতিহাসে কিছুটা ইতিবাচক হিসেবে উপস্থাপন করেছে। দক্ষিণ ফিলিপাইনের মরো উপজাতি যেমন তাদের আচরণ, কর্মকাণ্ডের জন্য সভ্যতা থেকে দূরে অবস্থান করছে, তেমনি প্রাক-ইসলামি মরুবাসী যাযাবররাও তাদের বৈশিষ্ট্যগত কারণে নিজেদেরকে সভ্য হিসেবে পরিচিত করতে পারেনি। তাই মরো উপজাতি মরুবাসী যাযাবরদেরই প্রতিনিধিত্ব করছে।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকের মরো উপজাতি মরুবাসী যাযাবরদের প্রতিনিধিত্ব করে কি? মতের পক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর