বেদুইন' কারা? ব্যাখ্যা দাও।
উত্তর: আরবের অল্প কিছু স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি প্রায় সব অধিবাসীকেই বেদুইন বলে অভিহিত করা যায়। মুহম্মদ রেজা-ই-করীমের মতে, "যাদের স্থায়ী বাসস্থান নেই তারাই বেদুইন বা যাযাবর।” আবার সৈয়দ আমীর আলীর মতে, “মরুবাসী আরবদের বেদুইন বলা হয়।" অর্থাৎ, যে সমস্ত আরব মরুপ্রান্তরকে ভালোবেসে অস্থায়ীভাবে বসবাস করে এবং জীবিকার সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, তারাই বেদুইন। প্রাচীন আরব অধিবাসীদের শতকরা প্রায় ৮০ ভাগই ছিল এই মরুভূমির বাসিন্দা বা যাযাবর। মরুভূমির এই বাসিন্দাদেরকে আরবিতে 'আহল-উল-বাদিয়া' বা মরুবাসীও বলা হয়। মরুভূমির রুক্ষ ও প্রতিকূল পরিবেশের কারণে এই মরুবাসী বেদুইনরা স্বভাবগতভাবেই অত্যন্ত উদ্দাম, স্বাধীনচেতা ও বেপরোয়া প্রকৃতির ছিল।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
বেদুইন' কারা? ব্যাখ্যা দাও।
উত্তর