শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত মহানবি (স.)-এর ওপর অত্যাচার নির্যাতন এবং এর প্রেক্ষিতে হিজরতের ঘটনার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের জনাব 'ক' তার মতাদর্শ প্রচার করা শুরু করলে একদল উগ্রগোষ্ঠী তাকে বিরত থাকার জন্য হুমকি দেয়। কিন্তু তিনি দমে যান নি। কেননা তিনি জানতেন মতাদর্শ প্রচার করতে গেলে লাঞ্চিত হতে হয়, রক্তাক্ত হতে হয় এমনকি দেশও ছাড়তে হয়। এ ঘটনা মহানবি (স.) এর ইসলাম প্রচারের প্রেক্ষিতে তার ওপর অত্যাচার নির্যাতনের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। হিজরত শব্দের অর্থ দেশত্যাগ। হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মুসলমানরা ৬২২ খ্রিষ্টাব্দে মক্কা থেকে মদিনায় গমন করেন। যা ইতিহাসে হিজরত নামে পরিচিত। ৬১০ খ্রিষ্টাব্দে মহানবি (সা.) নবুওয়ত লাভ করে ইসলাম প্রচার শুরু করলে মক্কার শাসকগোষ্ঠী তার ওপর এবং নব্য মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। কুরাইশদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। একপর্যায়ে কুরাইশরা হয়রত মুহাম্মদ (সা.) এবং নব মুসলিমদের শিয়াবে আবি তালিবে বন্দি করে রাখে। অতঃপর কুরাইশদের অত্যাচার চরম সীমা অতিক্রম করলে এবং কুরাইশ নেতৃবর্গ কর্তৃক তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মুসলমানদের সাথে নিয়ে মদিনায় হিজরত করেন।। অতএব উদ্দীপকের সাথে আমার পঠিত মহানবি (সা.)-এর উপর নির্যাতন ও এর প্রেক্ষিতে হিজরতের ঘটনার সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? বিশ্লেষণ কর।

উদ্দীপক

একদল উগ্রগোষ্ঠী এসে জনাব 'ক' কে হুমকি দিলেন তার মতাদর্শ প্রচার করা থেকে বিরত থাকতে। কিন্তু তিনি দমবার পাত্র নন। কারণ তিনি জানেন যুগে যুগে কালে কালে বহু মনীষী নিজ মতাদর্শ প্রচার করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এমনকি প্রিয় স্বদেশ ছাড়তেও বাধ্য হয়েছেন।

উত্তর

'সারাসিনি' শব্দের অর্থ আরব বেদুইন জাতি।

উত্তর

মক্কার কুরাইশদের সাথে হযরত মুহাম্মদ (সা.) ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে যে সন্ধি সম্পন্ন করেন তা. হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। আপাতদৃষ্টিতে এ সন্ধিপত্র মুসলমানদের প্রতিকূলে ছিল বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা ছিল মুসলমানদের অনুকূলে সুদূরপ্রসারী। এ চুক্তির ফলে মুসলমানদের সাথে কুরাইশদের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে। দলে দলে অমুসলমান কুরাইশরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। মূলত এ সন্ধির মাধ্যমে মহানবি (সা.)-এর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। তাই হুদাইবিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলে কুরআন মাজিদে উল্লেখ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত মহানবি (স.)-এর ওপর অত্যাচার নির্যাতন এবং এর প্রেক্ষিতে হিজরতের ঘটনার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের জনাব 'ক' তার মতাদর্শ প্রচার করা শুরু করলে একদল উগ্রগোষ্ঠী তাকে বিরত থাকার জন্য হুমকি দেয়। কিন্তু তিনি দমে যান নি। কেননা তিনি জানতেন মতাদর্শ প্রচার করতে গেলে লাঞ্চিত হতে হয়, রক্তাক্ত হতে হয় এমনকি দেশও ছাড়তে হয়। এ ঘটনা মহানবি (স.) এর ইসলাম প্রচারের প্রেক্ষিতে তার ওপর অত্যাচার নির্যাতনের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। হিজরত শব্দের অর্থ দেশত্যাগ। হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মুসলমানরা ৬২২ খ্রিষ্টাব্দে মক্কা থেকে মদিনায় গমন করেন। যা ইতিহাসে হিজরত নামে পরিচিত। ৬১০ খ্রিষ্টাব্দে মহানবি (সা.) নবুওয়ত লাভ করে ইসলাম প্রচার শুরু করলে মক্কার শাসকগোষ্ঠী তার ওপর এবং নব্য মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। কুরাইশদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। একপর্যায়ে কুরাইশরা হয়রত মুহাম্মদ (সা.) এবং নব মুসলিমদের শিয়াবে আবি তালিবে বন্দি করে রাখে। অতঃপর কুরাইশদের অত্যাচার চরম সীমা অতিক্রম করলে এবং কুরাইশ নেতৃবর্গ কর্তৃক তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মুসলমানদের সাথে নিয়ে মদিনায় হিজরত করেন।। অতএব উদ্দীপকের সাথে আমার পঠিত মহানবি (সা.)-এর উপর নির্যাতন ও এর প্রেক্ষিতে হিজরতের ঘটনার সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত ঘটনা তথা অত্যাচার নির্যাতনের ফলে মহানবি (সা.) মদিনায় হিজরত করেন। মহানবি (স.) যখন ইসলাম প্রচার শুরু করেন তখন কাফিররা অত্যাচার নির্যাতন বাড়িয়ে দেয়। তারা তাঁকে শারিরীক ও মানসিকভাবে অত্যাচার করতে থাকে। এ অবস্থায় মহানবি (স.) আল্লাহর আদেশে মদিনায় হিজরতের প্রস্তুতি গ্রহণ করেন এ ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন। এ হিজরতের ফলে তার জীবনের গতিপথ পাল্টে যায় এবং তিনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করে তার ক্ষমতা গ্রহণ করেন। মুসলমানদের মদিনায় হিজরতের ফলে তাদের ওপর পরিচালিত অত্যাচার ও নির্যাতনের অবসান হয়। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরাসহ মদিনাবাসীরা মুসলমানদের সাদরে গ্রহণ করলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং ইসলামের প্রসার ঘটে। মদিনায় হিজরতের ফলে মহানবি (সা.) নবগঠিত মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারপতি হন। যার ফলে মহানবি (সা.) ও মদিনার মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পায়। দলে দলে মুসলমানগণ মদিনায় আগমন করলে মদিনায় ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ তৈরি হয় এবং ইসলাম দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। মক্কার অবহেলিত ইসলাম মদিনায় ব্যাপক মর্যাদা লাভ করে। ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা রাখা হয়। এ মদিনা রাষ্ট্রকে কেন্দ্র করেই পরিবর্তীতে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয় এবং ইসলাম পরিপূর্ণ লাভ করে। এখন থেকে শক্তিশালী হয়েই মুহাম্মদ (সা.) তাঁর জন্মভূমি মক্কা দখল করে ইসলামের বিজয় নিশান উড়াতে সক্ষম হন। এভাবে হিজরতের ঘটনা ইতিহাসের মোড় পরিবর্তন করে দেয়। হিজরতকে কেন্দ্র করে হিজরি সাল গণনা শুরু হয়। ইয়াসরিবের মর্যদা বহুলাংশে বৃদ্ধি পায় এবং এর নতুন নামকরণ করা হয় মদিনাতুন্নবি বা নবির শহর। মদিনা রাষ্ট্রকে কেন্দ্র করে বিশ্বের বুকে ইসলামের প্রচার ও প্রসার ঘটে। পরিশেষে বলা যায়, নির্যাতনের প্রেক্ষিতে মদিনায় হিজরতের ফলে মহানবি (সা.) এর জীবনের মোড় পরিবর্তিত হয়।
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

ক
হিজরত অর্থ কী?
খ
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
গ
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
ঘ
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।

হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিজরত অর্থ কী?

হিজরত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

ক
হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
খ
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

ক
মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
খ
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।

মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।হিজরত অর্থ কী?উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচমুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।