হযরত আলী (রা.) হযরত মুহাম্মদ (সা.)-এরও পরে হিজরত করেছিলেন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: মহানবি (সা.) যখন হিজরত করেন তখন তার কাছে মক্কাবাসীদের অনেক আমানত গচ্ছিত ছিল। এসব আমানত মক্কাবাসীদের ফিরিয়ে দেওয়ার জন্য মহানবি (সা.) হযরত আলী (রা.)-কে মক্কায় রেখে যান। মহানবি (সা.) হিজরতের রাতে নিজের -বিছানায় তাকে শুয়ে রেখে আবু বকর (রা.)-কে সাথে নিয়ে মদিনায় হিজরত করে। তাই মক্কাবাসীর গচ্ছিত রাখা আমানত ফিরিয়ে দিয়ে হযরত আলী (রা.) পরের দিন মদিনায় হিজরত করেন।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
হযরত আলী (রা.) হযরত মুহাম্মদ (সা.)-এরও পরে হিজরত করেছিলেন কেন? ব্যাখ্যা কর।
উত্তর