প্রাক-ইসলামি আরবের হানিফ সম্প্রদায় কারা ?
উত্তর: ইসলাম-পূর্ব যুগে আরবের আল্লাহর একত্ববাদে বিশ্বাসীরা হলো হানিফ সম্প্রদায় ৷ জাহেলিয়া যুগে আরব সমাজে মুষ্টিমেয় লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তারা দেব দেবীর পূজা থেকে বিরত থাকত। এদের সংখ্যা ছিল খুবই কম। এরা শুধু মূর্তিপূজা নয়, তৎকালীন আরবের অন্যায়-অত্যাচার কুসংস্কার, অনৈতিক জীবনযাপনের ঘোরবিরোধী ছিল। এরা হযরত ইবরাহিম (আ)-এর প্রচারিত তাওহিদের অনুসারী ছিল। জাহেলিয়া যুগে এরাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল ।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
প্রাক-ইসলামি আরবের হানিফ সম্প্রদায় কারা ?
উত্তর