উদ্দীপকের আলোকে মহানবি (সা.)-এর সংবিধান প্রণয়নের প্রক্রিয়া ও উদ্দেশ্যের বৈপরীত্য পর্যালোচনা কর।
উত্তর: উদ্দীপকে দেখা যায়, ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন 'ম্যাগনাকার্টা' দলিলে স্বাক্ষর করেন। রাজার অত্যাচার থেকে বাঁচার জন্য সামন্তরা রাজাকে বন্দি করে এবং উক্ত দলিলে স্বাক্ষর করতে বাধ্য করেন। ফলে জনগণের অধিকার বহুলাংশে রক্ষা পায়। রাজা স্থানীয় প্রধানদের সম্মতি ব্যতীত সম্পদ ও সম্পত্তি হস্তগত করার অধিকার থেকে বঞ্চিত হন। কিন্তু মদিনা সনদ প্রণয়নে এর বিপরীত চিত্র দেখা যায়। এখানে মদিনাবাসী শান্তির দূত হিসেবে মহানবি (সা.)-কে মদিনায় সাদরে গ্রহণ করে। মদিনায় মহানবি (সা.) 'বিপুল সংবর্ধনা লাভ করেন। মদিনাবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ প্রতিষ্ঠার জন্য তিনি স্বপ্রণোদিত হয়ে সংবিধান প্রণয়ন করেন। উদ্দীপকের রাজা বন্দি - হয়ে জনগণের চাপে সংবিধান প্রণয়ন করেন এবং তিনি স্থানীয় প্রধানদের সম্মতি ব্যতীত সম্পদ হস্তগত করার অধিকার হারান। কিন্তু মহানবি (সা.) মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মদিনাবাসীর ওপর একক কর্তৃত্ব লাভ করেন। তিনি একাধারে বিচার, সামরিক ও শাসন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেন। তাই উদ্দীপকের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া ও উদ্দেশ্যের সাথে মহানবি (সা.)-এর সংবিধান প্রণয়ন তথা মদিনা সনদ প্রণয়নের প্রক্রিয়া ও উদ্দেশ্যে বৈপরীত্য দৃশ্যমান। অতএব উদ্দীপকের রাজা জন বন্দি হন এবং বাধ্য হয়ে ম্যাগনাকার্টা দিলেও মহানবি (সা.) স্বেচ্ছায় মদিনা সনদ দেন তাই তাদের উদ্দেশ্যে ভিন্নতা দেখা যায়।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মহানবি (সা.)-এর সংবিধান প্রণয়নের প্রক্রিয়া ও উদ্দেশ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর