হিজরতের পর মহানবি (স) কেন মদিনা সনদের প্রয়োজনীয়তা- অনুভব করলেন ?
উত্তর: একটি সুসংহত রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে মদিনাবাসীকে একত্র করার জন্যই মহানবি (স) মদিনা সনদের প্রয়োজনীয়তা অনুভব করলেন । ইসলামের সুমহান বাণী প্রচারের জন্য হযরত মুহাম্মদ (স) প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। তার মদিনায় হিজরতের প্রাক্কালে মদিনার রাজনৈতিক ও সামাজিক অবস্থা ছিল শোচনীয়। তখন মদিনার নাম ছিল নাম ছিল ইয়াসরিব বা রোগাক্রান্ত। কারণ তখনকার রাজনীতি, অর্থনীতি ও সামাজিক কাঠামোতে স্থিতিশীলতা ও ভারসাম্য ছিল না। বরং সর্বগ্রাসী নৈরাজ্য মদিনাকে রোগাক্রান্ত করে ফেলেছিল । মদিনার তৎকালীন সামাজিক অবস্থার ধারণা পাওয়া যায় আল কুরআনে। আল কুরআনে বলা হয়েছে— “স্মরণ করো। তোমাদের আল্লাহর অনুগ্রহ। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে হৃদ্যতা তৈরি করেছেন। ফলে আল্লাহর অনুগ্রহে তোমরা ভাইয়ে পরিণত হয়েছো” (আলে-ইমরান, আয়াত ১০৩)। তৎকালে মদিনাবাসী ইহুদিরা জাদুবিদ্যা ও গণনাশাস্ত্রের ব্যাপক চর্চা করত। আর মুশরিকরা মক্কাকে ধর্মীয় কেন্দ্র মনে করে দেবদেবির পুজায় নিমগ্ন ছিল । মদিনায় ইহুদিদের তিনটি গোত্র ছিল। তারা পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতো এবং সুযোগ পেলে বসতবাড়ি থেকে উচ্ছেদ করত। এক গোত্র অপর গোত্রের বিরুদ্ধে শত্রুদের সহযোগিতা করত। এছাড়া আউস ও খাজরাজ গোত্র ও অন্তর্দ্বন্দও, যুদ্ধ-বিগ্রহে লিপ্ত ছিল। মদিনায় এইসব যুদ্ধ-বিগ্রহ, অনাচার দূর করে সেখানে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মহানবি (স) মদিনা সনদ প্রণয়ন করেছিলেন।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
হিজরতের পর মহানবি (স) কেন মদিনা সনদের প্রয়োজনীয়তা- অনুভব করলেন ?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর