উদ্দীপকে উল্লিখিত জনাব শাহ সুলতানের প্রতিরোধ পরিকল্পনার সাথে তোমার পঠিত যুদ্ধের মিল ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব শাহ সুলতানের প্রতিরোধ পরিকল্পনার সাথে আমার পঠিত খন্দকের যুদ্ধের মিল রয়েছে। ইসলামের সূচনালগ্নে যে কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছিল খন্দকের যুদ্ধ সেগুলোর মধ্যে অন্যতম। ৬২৭ খ্রিষ্টাব্দে সংঘটিত এ যুদ্ধে মহানবি (স) এক অভিনব কৌশলের মাধ্যমে মদিনা আক্রমণকারী কুরাইশদের মোকাবিলা করেন। তিনি পারসিক সাহাবি সালমান ফারসির পরামর্শক্রমে মদিনার চারপাশে খন্দক (পরিখা বা খাল) কেটে কুরাইশদের প্রতিরোধ করেন। তাই ইসলামের ইতিহাসে এ যুদ্ধ 'খন্দকের যুদ্ধ' নামে পরিচিত। এ যুদ্ধে মূলত কৌশলের মাধ্যমেই মুসলমানরা কুরাইশদের পরাজিত করেছিল । উদ্দীপকের ঘটনায় এরকম কৌশলেরই প্রতিফলন দেখা যায় । উদ্দীপকের জনাব শাহ সুলতান নিজ অঞ্চল ইছাপুর পরিত্যাগ করে উজান নগরে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন। তার প্রভাব প্রতিপত্তি, সাফল্য, আর্থিক সচ্ছলতা, জনপ্রিয়তা ও শক্তিবৃদ্ধিতে সংকিত হয়ে ইছাপুরের বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তাকে উজান নগর থেকে বিতাড়িত করার পরিকল্পনা করে । এটি জানতে পেরে শাহ সুলতান একজনের পরামর্শক্রমে রাজধানীর চারপাশে পরিখা (গর্ত) খনন করে শত্রু বাহিনীর আগমন প্রতিহত করেন । অনুরূপ ঘটনা খন্দকের যুদ্ধের ক্ষেত্রেও দেখা যায়। ৬২৭ খ্রিষ্টাব্দের ৩১ মার্চ কুরাইশ, ইহুদি ও বেদুইনদের সর্বাধিনায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার মুশরিকরা মদিনা আক্রমণ করে। তাদের প্রতিহত করতে মুহাম্মদ (স) তিন হাজার মুজাহিদের এক বাহিনী মদিনার চারপাশে খননকৃত পরিখার পাহারায় নিযুক্ত করেন। পরিখা পেরিয়ে হামলা করতে ব্যর্থ হয়ে কুরাইশরা ২৭ দিন পর্যন্ত মদিনা অবরোধ করে রাখে। কিন্তু দীর্ঘদিন অবস্থান করতে হওয়ায় তাদের বাহিনীতে খাদ্য ও পানীয়ের অভাব দেখা দেয়। এছাড়া মরুঝড়ে তাঁবু উড়ে যায়। তাই কুরাইশরা বাধ্য হয়ে মক্কায় ফিরে যায়। সুতরাং বলা যায়, জনাব শাহ সুলতানের প্রতিরোধ পরিকল্পনার সাথে খন্দক যুদ্ধের পরিকল্পনার মিল রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব শাহ সুলতানের প্রতিরোধ পরিকল্পনার সাথে তোমার …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর