উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ যুদ্ধের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী ছিল- উক্তিটির যথার্থতা নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উক্ত যুদ্ধ অর্থাৎ ওহুদ যুদ্ধের ফলাফল ছিল মুসলমানদের জন্য ইমানি পরীক্ষা এবং শিক্ষা লাভের যুদ্ধ। ওহুদের যুদ্ধে ৩,০০০ সৈন্যের কুরাইশ বাহিনীর কাছে ৭০০ সৈন্যের মুসলিম বাহিনী পরাজিত হয়। এ যুদ্ধে হযরত মুহাম্মদ (সা.)-এর দন্ত মোবারক শহিদ হয় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। এ যুদ্ধে গনিমতের প্রতি লোভের কারণে মুসলিম বাহিনী পরাজিত হয়। তবে উহুদের যুদ্ধে সাময়িকভাবে বিজয়ী হলেও কুরাইশ বাহিনী মদিনা দখল করতে পারেনি বা মুসলমানদের ধ্বংস করে তাদের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি। অপরদিকে, এ যুদ্ধে পরাজিত হলেও মুসলমানরা ইমান ও ধৈর্যের যে শিক্ষা লাভ করে তার বিনিময়ে তারা পরবর্তী সময়ে সংঘটিত সকল যুদ্ধে অভূতপূর্ব সফলতা অর্জন করে। তারা এ যুদ্ধে শৃঙ্খলা, নেতার প্রতি আনুগত্য ও নিয়মানুবর্তিতার যে মহান শিক্ষা লাভকরে তাকে যুদ্ধ বিজয়ের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে। এ যুদ্ধের ফলে মক্কার সাথে ষড়যন্ত্রকারী বনু কাইনুকা ও বনু নাজিরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়। তাছাড়া এ যুদ্ধে জয়লাভ করেও কুরাইশরা মিশরের সাথে ব্যবহৃত বাণিজ্যপথ উদ্ধার করতে পারেনি। মূলত কুরাইশদের এ বিজয় ছিল পরাজয়ের নামান্তর। কেননা তাদের বিজয় ছিল ক্ষণস্থায়ী। পরিশেষে বলা যায় যে, ওহুদের যুদ্ধে কুরাইশরা সাময়িক বিজয় লাভকরলেও মুসলমানদের এ পরাজয় নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও নেতার প্রতি আনুগত্যের যে শিক্ষা দেয় তাকে কেন্দ্র করে তারা ভবিষ্যৎ বিজয়ের অনুপ্রেরণা লাভ করে। তাই এ যুদ্ধের গুরুত্ব অনস্বীকার্য।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ যুদ্ধের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর