উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ঘটনাটিতে তোমার পঠিত কোন যুদ্ধের ঘটনার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত যুদ্ধের ঘটনাটিতে আমার পঠিত ওহুদের যুদ্ধের ঘটনার প্রতিফলন ঘটেছে। ৬২৪ খ্রিষ্টাব্দে সংঘটিত বদরের যুদ্ধে পরাজয়ের মাত্র ১ বছর পরই ৬২৫ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশরা আবার মক্কা আক্রমণ করলে ওহুদের যুদ্ধ সংঘটিত হয়। কুরাইশদের আক্রমণের সংবাদে মহানবি (সা.) ১০০০ সাহাবি নিয়ে কুরাইশদের প্রতিরোধ করার জন্য রওয়ানা হন। পথিমধ্যে কুখ্যাত মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ অনুচরসহ মুসলিম বাহিনী থেকে সরে দাঁড়ায়। ফলে মহানবি (সা.) মাত্র ৭০০ সৈন্য নিয়ে ৩,০০০ সৈন্যের কুরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করেন। কুরাইশরা মূলত বদর যুদ্ধে পরাজয়, মুসলমানদের প্রতি প্রতিহিংসা, নারীদের কুমন্ত্রণা ও আবু সুফিয়ানের বর্বর মানসিকতার জন্য মদিনা আক্রমণ করে। অতঃপর ৬২৫ খ্রিষ্টাব্দের ২১ মার্চ ওহুদের প্রান্তরে উভয় বাহিনী পরস্পর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুনাফিকদের বিশ্বাসঘাতকতা ও মুসলিম সৈন্যদের গনিমতের প্রতি লোভের কারণে দুর্ভাগ্যবশত মুসলমানগণ এ যুদ্ধে পরাজিত হয়। এ সময় মহানবি (সা.) আইনাইন পাহাড়ের গিরিপথে পাহারার জন্য ৫০ জন তীরন্দাজ নিযুক্ত করেন। কিন্তু তারা যুদ্ধে বিজয় নিশ্চিত ভেবে সেখান থেকে সরে আসলে মুসলমানরা পরাজিত হয়। উদ্দীপকের জনাব শাহ সুলতান নিজ অঞ্চল ইছাপুর পরিত্যাগ করে উজান নগরে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন। একপর্যায়ে ইছাপুরের বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তাকে উজান নগর হতে বিতাড়নের পরিকল্পনা করলে একটি যুদ্ধ সংঘটিত হয়। উক্ত যুদ্ধে জয়লাভ নিশ্চিত ভেবে সীমানা পাহারায় নিয়োজিত কিছু সৈন্য সেনাপতি শাহ সুলতানের নির্দেশ অমান্য করে তাদের অবস্থান পরিবর্তনপূর্বক শত্রু বাহিনীর পরিত্যক্ত মালামাল সংগ্রহে লিপ্ত হলে জয়লাভের দ্বারপ্রান্তে এসেও তাদের পরাজয় ঘটে। উদ্দীপকের সুলতানের পাহারায় নিযুক্ত সৈন্যদের নেতার আদেশ অমান্য ও পরাজয়। মুসলমানদের উহুদের যুদ্ধের ঘটনাবলির সাথে ওতপ্রোতভাবে জড়িত। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের সাথে আমার পঠিত ওহুদের যুদ্ধের সাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ঘটনাটিতে তোমার পঠিত কোন যুদ্ধের ঘটনার প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর