'মিসেস আসমা জাহানের চিন্তাচেতনায় নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবি (সা.)-এ নিদর্শনও আদর্শ প্রতিফলিত হয়েছে- বক্তব্যটি সমর্থন কর কি? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি বক্তব্যটি সমর্থন করি- মিসেস আসমা জাহানের চিন্তাচেতনায় নারীর মর্যাদা প্রতিষ্ঠার মহানবি (সা.)-এর নির্দেশনা ও আদর্শ প্রতিফলিত হয়েছে। ইসলাম-পূর্ব যুগে অবহেলিত নারীসমাজের প্রতি মহানবি (সা.) শ্রদ্ধাশীল ছিলেন। সে সময়ে পিতৃপ্রধান সমাজ প্রতিষ্ঠা করলেও তিনি নারী জাতির মর্যাদা সুপ্রতিষ্ঠিত করেন। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে, "স্ত্রীর ওপর স্বামীর যেরূপ অধিকার আছে, স্বামীর ওপর স্ত্রীরও তেমনি অধিকার আছে।" প্রাক-ইসলামি যুগে কন্যা সন্তানের জন্মকে সমাজে অভিশপ্ত ও লজ্জাকর মনে করা হতো। দারিদ্র্য ও লজ্জার ভয়ে তারা শিশুকন্যাকে হত্যা করত। মহানবি (সা.) এ জঘন্য প্রথা বন্ধ করেন। তিনি বিবাহ ও পরিবার আইন সংশোধন করেন এবং পৈত্রিক সম্পত্তি ও মৃত স্বামীর সম্পত্তি ভোগদখলের অধিকার প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি নারীদের জন্য পর্দাপ্রথা চালু করে পরকীয়া, নারী-পুরুষের অবাধ মেলামেশা ও ব্যভিচার দূর করে একটি সুন্দর সমাজ গঠন করেন। পরিশেষে বলা যায় যে, মহানবি (সা.) ইসলামপূর্ব যুগ অর্থাৎ আইয়্যামে জাহিলিয়া যুগের নারীদের অবস্থার উত্তরণে খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন। নারীসমাজের সম্মানিত আসনে অধিষ্ঠিত করতে মহানবির কৃতিত্ব ছিল অপরিসীম।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
'মিসেস আসমা জাহানের চিন্তাচেতনায় নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবি (স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর