উদ্দীপকে উল্লিখিত করুণ ঘটনাটি প্রাক ইসলামি আরবের সামাজিক অবস্থার কোন দিকটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত করুণ ঘটনাটি প্রাক-ইসলামি আরবের সামাজিক অবস্থায় নারীদের সামাজিক দুরা বস্থার দিকটিকে নির্দেশ করছে। ঐতিহাসিকদের প্রতিষ্ঠিত বিবরণ অনুযায়ী বলা যায়, প্রাক-ইসলামি যুগে আরবে নারীর অবস্থা ছিল সীমাহীন অবমাননার। সমাজে তাদের কোনো অধিকার বা মর্যাদা ছিল না। এ সময় নারীদের ভোগের সামগ্রী ও অস্থাবর সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো। বহুপত্নী ও বহুপতি গ্রহণ করার প্রথা, এমনকি বিমাতা ও ভগ্নিকেও বিবাহ করার প্রথা প্রচলিত ছিল। নারীরা মৃত স্বামী, পিতা বা নিকটাত্মীয়ের সম্পত্তি থেকে বঞ্চিত ছিল। এ যুগের সবচেয়ে ঘৃণিত ও লোমহর্ষক প্রথা ছিল নবজাত কন্যা সন্তানকে নিষ্ঠুরভাবে জীবিত সমাহিত করা। কুসংস্কারাচ্ছন্ন আরবরা কন্যা সন্তানের জন্মকে অভিশপ্ত ও লজ্জাকর বলে মনে করত এবং কখনো কখনো দারিদ্র্যের কশাঘাতে জীবন্ত কবর দিত। এ কারণে পবিত্র কুরআনে বলা হয়েছে, "দারিদ্র্যের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না। আমি তাদের এবং তোমার জীবিকা সরবরাহ করি। নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ।" উদ্দীপকের রুনার প্রতি তার স্বামীর সীমাহীন অত্যাচার ও নির্যাতনের সাথে প্রাক-ইসলামি সমাজব্যবস্থায় নারী ও কন্যা শিশুর অবমাননার দিকটি একেবারেই সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রাক-ইসলামি আরব সমাজে নারীর করুণ অবস্থার চিত্র ফুটে উঠেছে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত করুণ ঘটনাটি প্রাক ইসলামি আরবের সামাজিক অবস্থার কো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর