উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের প্রধান কারণ ছিল নেতার আদেশ অমান্য করা। যুদ্ধে জয়লাভের ক্ষেত্রে নেতার নির্দেশ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা অত্যাবশ্যক। কিন্তু ৬২৫ খ্রিষ্টাব্দে সংঘটিত উদ্বুদের যুদ্ধে রাসুল (স) আবদুল্লাহ ইবনে যুবাইরের নেতৃত্বে ৩০ জন তীরন্দাজ সৈন্যকে উদ্বুদ ও আইনাইন পর্বতের মাঝামাঝি সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করে চূড়ান্ত বিজয়ের পূর্ব পর্যন্ত সেখানে অবস্থান করতে বলেন। কিন্তু সৈন্যরা গনিমতের (যুদ্ধলব্ধ সম্পদ) মাল সংগ্রহের জন্য গিরিপথ থেকে সরে যায় এবং তারা কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়ে। এ সুযোগকে কাজে লাগিয়ে কুরাইশরা সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এ পথ দিয়ে আক্রমণ করলে মুসলমানরা কোণঠাসা হয়ে পড়ে। ফলে এ যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ ব্যাখ্যা কর।
উত্তর