পলাশীর যুদ্ধের সাথে মহানবির (সা.) জীবনে সংঘটিত কোন যুদ্ধের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: পলাশীর যুদ্ধের সাথে মহানবির (সা.)-এর জীবনে সংঘটিত বদর যুদ্ধের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের নিকট পরাজিত হন। ক্ষমতায় বসার পর ইংরেজদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চললেও পলাশীর যুদ্ধ ছিল ইংরেজদের সাথে সিরাজের প্রথম সামরিক সংঘর্ষ। অনুরূপ মহানবি (সা.) ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেন। কিন্তু মক্কার কুরাইশ নেতারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মদিনা রাষ্ট্রকে ও মুসলমানদের ধ্বংস করার জন্য মদিনা আক্রমণ করে। কুরাইশরা ১০০০ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে যাত্রা করে। মহানবি (সা.) কাফিরদের আক্রমণের সংবাদ পেয়ে মাত্র ৩১৩ জন সাহাবি নিয়ে বদর প্রান্তরের কাফিরদের মোকাবিলা করেন, যা ইতিহাসে বদরের যুদ্ধ নামে পরিচিত। ৬২৪ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ বদরের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে কাফিররা পরাজিত হয় এবং মুসলমানগণ বিজয়ী হয়। এ যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত হয় এবং ১৪ জন মুসলমান শহিদ হন। সুতরাং উদ্দীপকের যুদ্ধ এবং পাঠ্যবইয়ের বদরের যুদ্ধের সাদৃশ্য রয়েছে। উভয় যুদ্ধই নতুন রাষ্ট্র গঠনে অনবদ্য ভূমিকা পালন করে। বদেরর যুদ্ধে ছিল মুসলমানদের প্রথম সামরিক সংঘর্ষ। এ যুদ্ধ ছোট পরিসরে হলেও এর ফলাফল ছিল সুদুরপ্রসারী। কেননা এর মাধ্যমে মদিনা রাষ্ট্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয়।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
পলাশীর যুদ্ধের সাথে মহানবির (সা.) জীবনে সংঘটিত কোন যুদ্ধের সামঞ্জস্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর