মুহাম্মদ (সা.)-কে আল-আমিন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সত্যবাদিতার জন্য হযরত মুহাম্মদ (সা.)-কে আল-আমিন বলা হতো। হযরত মুহাম্মদ (সা.) ছোটবেলা থেকেই সদা সত্য কথা বলতেন। যার ফলে আরববাসী তাকে আমানতদার হিসেবে গ্রহণ করে। নম্র ব্যবহার, সরলতা, বিশ্বস্ততা, সত্যবাদিতা প্রভৃতি কারণে আরববাসীর নিকট তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন। এসব গুণাবলির কারণে মক্কার লোকেরা তাঁকে আল-আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করে। মাত্র ২৫ বছর বয়সেই তিনি সমগ্র আরবে আল-আমিন বা সত্যবাদী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
মুহাম্মদ (সা.)-কে আল-আমিন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর