উদ্দীপকের আলোকে মদিনা সনদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: দেশ তথা রাষ্ট্র পরিচালনার জন্য উদ্দীপকের সংবিধানের ন্যায় মদিনা সনদের প্রয়োজনীয়তা ছিল অনস্বীকার্য। উদ্দীপকে পরিলক্ষিত হয় রোহান বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে পড়ে। পত্রিকায় বাংলাদেশের সংবিধান সংশোধন বিষয়ক একটি খবর দেখে সে তার বড় বোন শান্তার কাছে জানতে চাইল, সংবিধান কী? শান্তা' বলল, রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক কিছু নীতিমালা, যা লিখিত বা অলিখিত থাকতে পারে। রোহান বুঝতে পারল সংবিধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মহানবি (সা.) যখন মদিনায় হিজরত করেন তখন মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব ও অনৈক্য বিরাজমান ছিল। এছাড়া তখন মদিনার সামাজিক ও রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। এ সময় আউস ও খাযরাজ নামে দুটি গোত্র পরস্পর দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত ছিল। এছাড়া মদিনায় বনু কাইনুকা, বনু নাজির ও বনু কুরায়জা নামে ইহুদিদের তিনটি শাখা পরস্পরের স্বার্থপরতা ও চক্রান্তের কারণে মদিনায় এক বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান ছিল। তারা মহানবি (সা.)-এর নেতৃত্বে সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নবজীবন লাভ করে এবং মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়। ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরতের পর মহানবি (সা.) মদিনার সংহতির চিন্তা করে সেখানে বসবাসকারী পৌত্তলিক, ইহুদি, খ্রিষ্টান এবং মুসলমানদের জন্য যে শাসনতন্ত্র প্রণয়ন করেন, তা-ই হলো 'কিতাব-আর-রাসুল; বা 'সাহিফা-আর-রাসুল' সংক্ষেপে মদিনার শাসনতন্ত্র বা মদিনা সনদ। এস. ওয়াট একে 'মদিনার সংবিধান' বলেছেন। ইবনে হিশামের 'সিরাত' গ্রন্থানুসারে মদিনা সনদের ৪৭টি ধারা ছিল। সুতরাং, উল্লিখিত দিক থেকে রাসুল (সা.) কর্তৃক প্রণীত মদিনা সনদের খুবই প্রয়োজন ছিল।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মদিনা সনদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর