মক্কা বিজয়কে রক্তপাতহীন মহাবিজয় বলা হয় কেন?
উত্তর: মক্কা বিজয়ের সময়ে মহানবি (স) কোনো প্রকার রক্তপাত না ঘটিয়ে মক্কাবাসীকে নিঃশর্তভাবে ক্ষমা করেছিলেন বলে এ বিজয়কে রক্তপাতহীন বিজয় বলা হয়। মহানবি (স) ৬৩০ খ্রিষ্টাব্দে মক্কা বিজয় করেন। এ সময় তিনি অতীতের সব অপমান ও অন্যায় ভুলে গিয়ে মক্কাবাসীর প্রতি সর্বজনীন ক্ষমা ঘোষণা করেন। এভাবে রচিত হয় পৃথিবীর ইতিহাসে রক্তপাতহীন এক ঐতিহাসিক বিজয়। আলেকজান্ডার, জুলিয়াস সিজার ও নেপোলিয়ানের দেশজয় ছিল নিরীহ জনসাধারণের রক্তপাতের ইতিহাস। কিন্তু মহানবি (স)-এর মক্কা বিজয় ছিল রক্তপাতহীন এক মহাবিজয়।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
মক্কা বিজয়কে রক্তপাতহীন মহাবিজয় বলা হয় কেন?
উত্তর