উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের সাথে তোমার পঠিত যুদ্ধের কীরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঐতিহাসিক যুদ্ধের সাথে আমার পঠিত বদরের যুদ্ধের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের জনাব আবদুর রশিদ একজন বিখ্যাত ধর্মীয় নেতা। তিনি মতাদর্শ প্রচারে ব্যর্থ হয়ে অন্য দেশে গিয়ে সফলতা লাভ করলে তার স্বদেশিরা তাকে আক্রমণ করে। অনুরূপ মহানবি (সা.) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেন। কিন্তু মক্কার কুরাইশ নেতারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মদিনা রাষ্ট্রকে ও মুসলমানদের ধ্বংস করার জন্য মদিনা আক্রমণ করে। কুরাইশরা ১০০০ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে যাত্রা করে। মহানবি (সা.) কাফিরদের আক্রমণের সংবাদ পেয়ে মাত্র ৩১৩ জন সাহাবি নিয়ে বদর প্রান্তরের কাফিরদের মোকাবিলা করেন, যা ইতিহাসে বদরের যুদ্ধ নামে পরিচিত। ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ মার্চ বদরের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে কাফিররা পরাজিত হয় এবং মুসলমানগণ বিজয়ী হয়। এ যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত হয় এবং ১৪ জন মুসলমান শহিদ হন। সুতরাং উদ্দীপকের যুদ্ধ এবং পাঠ্যবইয়ের বদরের যুদ্ধের সাদৃশ্য রয়েছে। উভয় যুদ্ধই নতুন রাষ্ট্র গঠনে অনবদ্য ভূমিকা পালন করে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের সাথে তোমার পঠিত যুদ্ধের কীরূপ সাদৃশ্য পরি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর