উদ্দীপকে উল্লিখিত ফুটবল খেলার ঘটনাটিতে তোমার পঠিত কোন যুদ্ধের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত ফুটবল খেলার ঘটনাটিতে আমার পঠিত উহুদের যুদ্ধের ঘটনার প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের ফুটবল প্রতিযোগিতায় গোলাপি দলের প্রশিক্ষক নীল দলকে পরাজিত করার লক্ষ্যে পরিকল্পনামতো খেলোয়াড় সাজান কিন্তু খেলা শুরু হলে গোলাপি দল কোচের নির্দেশ অমান্য করলে তাদের পরাজয় ঘটে।' যা উহুদের যুদ্ধের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। ৬২৫ খ্রিষ্টাব্দে কুরাইশরা মদিনা আক্রমণ করলে হযরত মুহাম্মদ (সা.) উহুদ যুদ্ধে সকলকে রণসাজে সজ্জিত হতে নির্দেশ দেন। মোট এক হাজার সৈন্যের এ বাহিনীতে ২ জন মাত্র অশ্বারোহী, ৭০ জন বর্মধারী, ৪০ জন তীরন্দাজ ছিলেন। মদিনা থেকে চার মাইল দূরে উহুদ পাহাড়। সে পাহাড়ের পাশে রাসুল (সা.) সুবিধাজনক স্থানে শিবির স্থাপন করেন। উহুদের যুদ্ধে কাফেরদের তিন হাজার সৈন্যের মোকাবিলায় মহানবি (সা.) মাত্র এক হাজার সৈন্য নিয়ে উদ্বুদের প্রান্তরে রওয়ানা হন। কিন্তু মাঝপথে 'বিশ্বাসঘাতক মুনাফেক আবদুল্লাহ বিন উবাই তিনশত লোক নিয়ে দল ত্যাগ করে। অতঃপর মাত্র ৭০০ জন নিয়ে মহানবি (সা.) যুদ্ধের প্রস্তুতি নেন। তিনি ৫০ জন তীরন্দাজ নিযুক্ত করেন গিরিপথ পাহারা দেওয়ার জন্য। যুদ্ধের ময়দানে তুমুল লড়াই শুরু হলে শত্রুবাহিনী মুসলমানদের সাথে ময়দানে টিকতে না পেরে পালাতে আরম্ভ করে। তুমুল যুদ্ধে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত তখন জয়ের উল্লাসে গিরিপথ রক্ষীরা শত্রুদের ফেলে যাওয়া ধনসম্পদ সংগ্রহ করতে গিয়ে মহানবি (সা.)-এর নির্দেশ ভুলে যান। এ সুযোগে শত্রুরা গিরিপথ দিয়ে পাল্টা আক্রমণ করে। অপ্রত্যাশিত আক্রমণে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। যার ফলে মুসলমানদের মহাবীর হামজাসহ ৭০ জন শাহাদাত বরণ করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ঘটনাটিতে আমার পঠিত উহুদের যুদ্ধের প্রতিফলন ঘটেছে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফুটবল খেলার ঘটনাটিতে তোমার পঠিত কোন যুদ্ধের প্রতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর