মাহফুজের স্বপ্নের আলোকে নবি করিম (সা.)-এর নবুয়ত লাভের ঘটনাটি বর্ণনা কর।
উত্তর: মহানবি (সা.) ৬১০ খ্রিষ্টাব্দে হেরা গুহায় ধ্যানমগ্র থাকা অবস্থায় নবুয়ত লাভ করেন। ৬১০ খ্রিষ্টাব্দের রমজান মাসে স্বর্গীয় দূত জিবরাঈল (আ.) হেরা পর্বতে গুহায় আবির্ভূত হয়ে তাঁকে বলেন, 'ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক্ব'। (পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন- সূরা আলাক: ১-৫)। এ সময় তিনি ভীত হয়ে বাড়িতে ফিরে বিবি খাদিজাকে তাকে বস্ত্রাবৃত করতে বললেন। খাদিজা তাকে অভয় দিলেন এবং বৃদ্ধ ও অন্ধ চাচাতো ভাই নওফলের পুত্র ওয়ারাকার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকার ইহুদি ও খ্রিষ্টান ধর্মগ্রন্থ সম্বন্ধে অগাধ জ্ঞান ছিল। তিনি এ ঘটনার বিবরণ শুনে অচিরেই মুহাম্মদের নবি বা পয়গম্বর হওয়ার কথা জানালেন। এভাবে হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রত্যাদেশ লাভের মাধ্যমে নবুয়ত লাভ করেন। অর্থাৎ হযরত মুহাম্মদ (সা.) ৪০ বছর বয়সে ৬১০ খ্রিষ্টাব্দে পবিত্র রমজান মাসের ২৭ তারিখে আল্লাহর কাছ থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ওহি লাভ করেন। তিনি পৃথিবীতে আল্লাহর প্রেরিত শেষ নবি। নবুয়ত লাভের এ ঘটনার পর দীর্ঘ ২৩ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে মুহাম্মদ (সা.)-এর কাছে ওহি নাজিলের মাধ্যমে মহাগ্রন্থ আল কুরআন পূর্ণাঙ্গতা লাভ করে। ৬১০ খ্রিষ্টাব্দে নবুয়ত লাভের পর মহানবি (স.) গোপনে কাছের আত্মীয়দের মধ্যে তাওহিদের (আল্লাহর একত্ববাদ) বাণী প্রচার করতে থাকেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে স্ত্রী খাদিজা (রা) সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
মাহফুজের স্বপ্নের আলোকে নবি করিম (সা.)-এর নবুয়ত লাভের ঘটনাটি বর্ণনা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর