উদ্দীপকের ঘটনাটি মহানবি (সা.)-এর জীবনের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি মহানবি (সা.)-এর জীবনের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে দেখা যায়, মাহফুজ আটরাই গ্রামের একজন ভদ্র ছেলে হিসেবে পরিচিত। সে প্রতিদিন কাজকর্ম শেষ করে বিকেলে তার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সবুজ মাঠে এক কোণে একাকী বসে চিন্তা করে। সে চিন্তা করে সমাজের খারাপ মানুষগুলোকে কীভাবে ভালো পথে আনা যায়। যা মহানবি (সা.)-এর মক্কার তিন মাইল দূরে হেরা গুহায় ধ্যান মগ্ন থাকার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। বিবি খাদিজার সাথে বিবাহের পর মুহাম্মদ (সা.) এর আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ফলে তাঁর জীবনে মানবকল্যাণ সাধন ও স্রষ্টার আরাধনার সুযোগ সৃষ্টি হয়। চারদিকে অরাজক পরিস্থিতি দেখে তিনি বিচলিত হয়ে পড়েন এবং পরিবার, সমাজ বা রাষ্ট্রে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সে উপায় খুঁজতে থাকেন। এ জন্য তিনি প্রায়ই পবিত্র কাবাঘর থেকে তিন মাইল দূরে 'জাবাল আল নূর' বা নূর পাহাড়ের হেরা গুহায় নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে ৪০ বছর বয়সে ৬১০ খ্রিষ্টাব্দে পবিত্র রমজান মাসের ২৭ তারিখে তিনি ঐশীবাণী লাভ করেন। অতএব, উদ্দীপকের ঘটনার সাথে মহানবি (সা.)-এর শান্তি প্রতিষ্ঠার চিন্তায় হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার মিল রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটি মহানবি (সা.)-এর জীবনের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর