মহানবি (সা.) কোন সংস্কারের সাথে আব্রাহাম লিংকনের সংস্কারের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মহানবি (সা.) এর সামাজিক ও রাজনৈতিক সংস্কারের সাথে আব্রাহাম লিংকনের সংস্কারের মিল রয়েছে। উদ্দীপকের আব্রাহাম লিংকন দাস মুক্তির শপথ নিয়ে আমেরিকাকে সঠিক পথ দেখান এবং মানবাধিকার ও জনগণের সর্বোচ্চ কল্যাণ সাধনকে সামনে রেখে নেতৃত্ব দেন। যা মহানবি (সা.) প্রবর্তিত সামাজিক ও রাজনৈতিক সংস্কারের অনুরূপ। বিশ্বের ইতিহাসে মুহাম্মদই (সা.) সর্বপ্রথম সংস্কারক যিনি দাস প্রথার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন। তখন গ্রিস, রোমান, ইহুদি ও খ্রিস্টান জগতে বিশেষ করে আরব সমাজে দাস প্রথা প্রচলিত ছিল। মানুষ হিসেবে তাদের কোনো অধিকার ছিল না। তারা পশুর মতো জীবনযাপন করতো। দাস দাসীদের বাজারে পণ্যদ্রব্যের মতো ক্রয়-বিক্রয় করা হতো। তিনি দাসপ্রথার উচ্ছেদ সাধন করে দাস-দাসীদেরকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করেন এবং তাদের মুক্তির পথনির্দেশ করেন। বিদায় হজ্বের ভাষণে তিনি দ্ব্যর্থহীন ভাষায় দাসদাসীদের প্রতি সদাচরণ ও উদার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করন। তিনি ঘোষণা করেন, "গোলামকে আজাদী দানের চেয়ে শ্রেষ্ঠতর কাজ আল্লাহর কাছে আর কিছুই নেই।" তাছাড়া তিনি শাসনক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি শাসনক্ষেত্রে মজলিস-উস-শূরার পরামর্শ গ্রহণ করতেন এবং গণতন্ত্রে বিশ্বাসী হিসেবে তিনি মৃত্যুর পূর্বে কোনো উত্তরাধিকারী নিযুক্ত করে যান নি বরং জনগণের উপর শাসক নির্বাচনের ভার ছেড়ে দিয়েছেন। তিনি সুষ্ঠভাবে মদিনা রাষ্ট্রকে পরিচালনার জন্য ৪৭টি ধারা সংবলিত মদিনা সনদ প্রণয়ন করেন। অতএব, মহানবি (সা.) এর রাজনৈতিক ও সামাজিক সংস্কারের সাথে আব্রাহাম লিংকনের রাজনৈতিক ও সামাজিক সংস্কারের সাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
মহানবি (সা.) কোন সংস্কারের সাথে আব্রাহাম লিংকনের সংস্কারের মিল রয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর