উদ্দীপকে বর্ণিত সংঘ গড়ে তোলার উদ্দেশ্য তোমার পঠিত বইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংঘের সাথে আমার পাঠ্যবইয়ের হিলফুল ফুজুল গঠনের মিল রয়েছে। মূলত সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অত্যাচার বন্ধের উদ্দেশ্যে এ সংঘ গঠন করা হয়। প্রতিবছর জিলহজ মাসে আরবে উকাজ মেলা বসত। এ মেলায় ঘৌড়দৌড়কে কেন্দ্র করে কুরাইশ ও বনু কায়েস গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ যুদ্ধ হারবুল ফুজ্জার নামে পরিচিত। মহানবি (সা.) এ যুদ্ধের ভয়াবহতা ও নারী-শিশুদের করুণ পরিণতি প্রত্যক্ষ করে অত্যন্ত ব্যথিত হন। ৫ বছর ধরে চলা এ যুদ্ধের বীভৎসলীলা দেখে কিশোর মুহাম্মদ বিচলিত হন এবং আরববাসীকে এ রকম ভয়াবহতা থেকে রক্ষার পথ খুঁজতে থাকেন। অতঃপর তিনি একটি শান্তিসংঘ গঠনের উদ্যোগ গ্রহণ করেন এবং ৫৯০ খ্রিস্টাব্দে সমমনা নিঃস্বার্থ কিছু উৎসাহী যুবক ও পিতৃব্য জুবাইরকে নিয়ে একটি শান্তিসংঘ গঠন করেন। এ সংঘের চারজন বিশিষ্ট সদস্য ফজল, ফাজেল, ফাজায়েল ও মুফাজজলের নাম অনুসারে এ সংঘের নাম রাখা হয় হিলফুল ফুজুল। এ শান্তিসংঘ ৫০ বছর স্থায়ী হয়েছিল। হিলফুল ফুজুল গঠনের উদ্দেশ্য ছিল- ১. অসহায়, নিঃস্ব ও দুর্গতদের সেবা প্রদান। ২. যথাসাধ্য চেষ্টা করে অত্যাচারীকে বাধা দান এবং অত্যাচারিতকে সাহায্য করা। ৩. দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা যেন কোনো ব্যক্তি বা গোত্র শান্তিভঙ্গের কারণ না হতে পারে। ৪. বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি বজায় রাখা। ৫. কোনো বিদ্রোহীকে মক্কায় আশ্রয় না দেওয়া। ৬. দুর্বল, এতিমদের সাহায্য করা। ৭. বিদেশি বণিকদের মক্কায় বাণিজ্যের সময় নিরাপত্তা প্রদান করা। অতএব, হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল আর্তমানবতার সেবায় গৃহীত জনকল্যাণকর কার্যাবলি সম্পাদন ও অপরাধের অবসান ঘটানো।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংঘ গড়ে তোলার উদ্দেশ্য তোমার পঠিত বইয়ের আলোকে বর্ণন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর