উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসে মুসলমানদের মদিনায় হিজরতের ঘটনার সাদৃশ্য রয়েছে। হিজরত শব্দের অর্থ দেশত্যাগ। হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মুসলমানরা ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় গমন করেন। যা ইতিহাসে হিজরত নামে পরিচিত। ৬১০ খ্রিস্টাব্দে মহানবি (সা.) নবুওয়ত লাভ করে ইসলাম প্রচার শুরু করলে মক্কার শাসকগোষ্ঠী তার ওপর এবং নব্য মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে।কুরাইশদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। একপর্যায়ে কুরাইশরা হযরত মুহাম্মদ (সা.) এবং নব মুসলিমদের শিয়াবে আবি তালিবে বন্দি করে রাখে। অতঃপর কুরাইশদের অত্যাচার চরম সীমা অতিক্রম করলে এবং কুরাইশ নেতৃবর্গ কর্তৃক তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মুসলমানদের সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। উদ্দীপকের ফিলিস্তিনে ইসরায়েলি সেনা কৃর্তক অত্যাচার, নির্যাতন, লুন্ঠন ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হতে প্রায় দশ লাখ ফিলিস্তিনি বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। বিভিন্ন সংস্থা মানবিক কারণে ফিলিস্তিনিদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের মধ্যে ত্রাণ বিতরণ করছে। উদ্দীপকের ঘটনার সাথে মুসলমানদের মদিনার হিজরতের ঘটনার' সাদৃশ্য লক্ষণীয়। কেননা ফিলিস্তিনিদের মতো মতো মুসলমানগণও অত্যাচার আর নির্যাতনের শিকার হয়ে মদিনায় হিজরত করে। সুতরাং উল্লিখিত ঘটনার সাথে মুসলমানদের মদিনায় হিজরতের ঘটনার মিল রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর