উদ্দীপকে আনাস সাহেবের যে ঘটনাটির কারণে জীবনের মোড় পরিবর্তন হলো তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আনাস সাহেবের হিজরতের কারণে জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়। মুসলমানদের মদিনায় হিজরতের ফলে তাদের ওপর পরিচালিত অত্যাচার ও নির্যাতনের অবসান হয়। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরাসহ মদিনাবাসীরা মুসলমানদের সাদরে গ্রহণ করলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং ইসলামের প্রসার ঘটে। মদিনায় হিজরতের ফলে মহানবি (সা.) নবগঠিত মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারপতি হন। যার ফলে মহানবি (সা.) ও মদিনার মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পায়। দলে দলে মুসলমানগণ মদিনায় আগমন করলে মদিনায় ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ তৈরি হয় এবং ইসলাম দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। মক্কার অবহেলিত ইসলাম মদিনায় ব্যাপক মর্যাদা লাভকরে। ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা রাখা হয়। এ মদিনা রাষ্ট্রকে কেন্দ্র করেই পরিবর্তীতে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয় এবং ইসলাম পরিপূর্ণ লাভ করে। এখন থেকে শক্তিশালী হয়েই মুহাম্মদ (সা.) তাঁর জন্মভূমি মক্কা দখল করে ইসলামের বিজয় নিশান উড়াতে সক্ষম হন। এভাবে হিজরতের ঘটনা ইতিহাসের মোড় পরিবর্তন করে দেয়। পরিশেষে বলা যায় হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় শুরু হয় এবং ইসলাম দ্রুতগতিতে ছড়িয়ে মদিনা ইসলামের রাষ্ট্রে পরিণত হয়। তাই বাস্তবিকভাবেই হিজরত ইতিহাসের মোড় পরিবর্তন করে দেয়।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে আনাস সাহেবের যে ঘটনাটির কারণে জীবনের মোড় পরিবর্তন হলো তা প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর