শেয়ারFacebookWhatsApp

মিসরের প্রেসিডেন্টের পরিণতির সাথে হজরত উসমান (রা.) এর পরিণতির সামঞ্জস্য ব্যাখ্যা কর।

উত্তর: আরব বসন্তের মিসরের প্রেসিডেন্টের পরিণতির সাথে খলিফা উসমান (রা) বিরোধী আন্দোলনের মিল হলো উভয় আন্দোলনই শাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কতকগুলো অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। হযরত উসমান (রা)-এর ১২ বছরের খিলাফতকালের প্রথম ছয় বছর ছিল শান্তি, সমৃদ্ধি ও গৌরবের। কিন্তু দুর্ভাগ্যক্রমে পরবর্তী ছয় বছর ছিল বিদ্রোহ, বিশৃঙ্খলা, অসন্তোষ ও রক্তপাতের করুণ কাহিনিতে কলুষিত। খিলাফতের প্রথমার্ধে রাজ্য জয়সহ কৃতিত্বপূর্ণ কার্যাবলিতে যারা খলিফা উসমান (রা)-এর প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাই আবার নিরপরাধ খলিফার বিরুদ্ধে নানারূপ অভিযোগ উত্থাপন করে সাম্রাজ্যে বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে রক্তপাতের মতো' মর্মান্তিক ঘটনার জন্ম দেয়। হযরত উসমান (রা.)-এর বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগসমূহ হলো- ১. স্বজনপ্রীতির অভিযোগ ২. কুরআন শরিফ দক্ষ্মীভূতকরণ; ৩. আত্মীয়স্বজনদের বায়তুল মাল হতে অর্থ প্রদান; ৪. ব্যক্তিগত স্বার্থে চারণভূমি ব্যবহার; ৫. আবুজার আল গিফারির নির্বাসন; ৬. কাবা শরিফের সম্প্রসারণ। এসব মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে ৬৫৬ সালে খলিফা বিদ্রোহীদের হাতে নিহত হন। উদ্দীপকে প্রদত্ত আরব বসন্ত মিসরের স্বৈরশাসন ও সীমাহীন দুর্নীতির অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। ফলে দেশে দেশে স্বৈরশাসকদের পতন ঘটতে থাকে। হযরত উসমান (রা)-এর বিরুদ্ধেও শাসনকার্যের অনিয়ম ও জনস্বার্থবিরোধী কাজের মিথ্যা অভিযোগে আন্দোলন সংঘটিত হয়।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

মিসরের প্রেসিডেন্টের পরিণতির সাথে হজরত উসমান (রা.) এর পরিণতির সামঞ্…

উদ্দীপক

ভ্রান্তিবিলাসী আরব বসন্তের ঢেউ মিরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। কিন্তু জনগণ নতুন যাকে শাসক নিয়োগ করে তিনি সেনাপ্রধানের সাথে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ফলে নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে বিরোধীদের কাছে হেরে যান এবং অল্প সময়ের মধ্যে কঠিন পরিণতি ভোগ করেন। সেনাপ্রধান খোলস ছেড়ে প্রেসিডেন্টের পদ দখল কারন।

উত্তর

আসাদুল্লাহ হযরত আলী (রা.)-এর উপাধি।

উত্তর

'শিয়া' আরবি শব্দ। এর অর্থ দল, গোষ্ঠী, সম্প্রদায়, সমর্থনকারী ইত্যাদি। ইসলামের ইতিহাসে হযরত আলী (রা.)-এর সমর্থক দলকে সাধারণত শিয়া নামে অভিহিত করা হয়। মহানবি (সা.)-এর তিরোধানের পর খলিফা নির্বাচনের রাজনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের উৎপত্তি হয়। তারা একটি ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রদায়।

উত্তর

আরব বসন্তের মিসরের প্রেসিডেন্টের পরিণতির সাথে খলিফা উসমান (রা) বিরোধী আন্দোলনের মিল হলো উভয় আন্দোলনই শাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কতকগুলো অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। হযরত উসমান (রা)-এর ১২ বছরের খিলাফতকালের প্রথম ছয় বছর ছিল শান্তি, সমৃদ্ধি ও গৌরবের। কিন্তু দুর্ভাগ্যক্রমে পরবর্তী ছয় বছর ছিল বিদ্রোহ, বিশৃঙ্খলা, অসন্তোষ ও রক্তপাতের করুণ কাহিনিতে কলুষিত। খিলাফতের প্রথমার্ধে রাজ্য জয়সহ কৃতিত্বপূর্ণ কার্যাবলিতে যারা খলিফা উসমান (রা)-এর প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাই আবার নিরপরাধ খলিফার বিরুদ্ধে নানারূপ অভিযোগ উত্থাপন করে সাম্রাজ্যে বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে রক্তপাতের মতো' মর্মান্তিক ঘটনার জন্ম দেয়। হযরত উসমান (রা.)-এর বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগসমূহ হলো- ১. স্বজনপ্রীতির অভিযোগ ২. কুরআন শরিফ দক্ষ্মীভূতকরণ; ৩. আত্মীয়স্বজনদের বায়তুল মাল হতে অর্থ প্রদান; ৪. ব্যক্তিগত স্বার্থে চারণভূমি ব্যবহার; ৫. আবুজার আল গিফারির নির্বাসন; ৬. কাবা শরিফের সম্প্রসারণ। এসব মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে ৬৫৬ সালে খলিফা বিদ্রোহীদের হাতে নিহত হন। উদ্দীপকে প্রদত্ত আরব বসন্ত মিসরের স্বৈরশাসন ও সীমাহীন দুর্নীতির অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। ফলে দেশে দেশে স্বৈরশাসকদের পতন ঘটতে থাকে। হযরত উসমান (রা)-এর বিরুদ্ধেও শাসনকার্যের অনিয়ম ও জনস্বার্থবিরোধী কাজের মিথ্যা অভিযোগে আন্দোলন সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকের নতুন শাসক হলেন হযরত আলী (রা.)। শাসনকালের শুরুতেই হযরত আলী (রা.)-এর সাথে সিরিয়ার শাসনকর্তা হযরত মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার দ্বন্দ্ব দেখা দেয়। : ৬৫৬ খ্রিষ্টাব্দে খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেই হযরত আলী (রা.) কতিপয় সংস্কারমূলক কার্য গ্রহণ করেন। এগুলোর মধ্যে অন্যতম হলো-(i) প্রশাসনিক রদবদল ও কুফায় রাজধানী স্থানান্তর (ii) ভূমিরাজস্ব নীতির পরিবর্তন। (iii) বায়তুল মালের প্রবর্তন। এসব সংস্কারে মুয়াবিয়া শঙ্কিত হয়ে হযরত উসমান (রা.) হত্যার বিচার দাবি ও প্রতিশোধ গ্রহণের শপথ নিয়ে হযরত আলী (রা.)-এর খিলাফতের বিরোধিতা করেন। মূলত ক্ষমতালোভী ও উচ্চাকাঙ্ক্ষী মুয়াবিয়া উসমান (রা.) হত্যাকাণ্ডকে ক্ষমতা গ্রহণের ও বিরোধ সৃষ্টির হাতিয়ার মনে করেন। এর ফলে অচিরেই হযরত আলী (রা.) ও মুয়াবিয়ার দ্বন্দ্ব সিফফিনের যুদ্ধ হিসেবে পরিচিতি পায়। উক্ত যুদ্ধে অনেক হটকারিতা ও দুর্নীতির আশ্রয় নিয়ে নাটকীয়ভাবে মুয়াবিয়া হযরত আলী (রা.)-কে পরাজিত করেন। যার ফলে ইসলামি খিলাফত ব্যবস্থার অবসানসহ শাসনব্যবস্থার বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এর ফলে খারিজি মতবাদের উদ্ভব ঘটে এবং মুসলিম সাম্রাজ্য গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্রের প্রবর্তন ঘটে। দ্বিধাবিভক্ত হয়ে পড়ে মুসলিম উম্মাহ। তাই বলা যায়, হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার দ্বন্দ্ব ইসলামের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

ক
হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
খ
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ক
ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
খ
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
গ
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?

হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

ক
'যুন্নুরাইন' অর্থ কী?
খ
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'যুন্নুরাইন' অর্থ কী?

'যুন্নুরাইন' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বসমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যদিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা কহুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনাউদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাহযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।'যুন্নুরাইন' অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।