উদ্দীপকের '?' চিহ্নের স্থানে কোন যুদ্ধের নাম বসবে এবং যুদ্ধের পরিণতি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নের স্থানে রিদ্দার যুদ্ধের নাম বসবে এবং এ যুদ্ধে হযরত আবুবকর জয়ী হলে ইসলামি রাষ্ট্র রক্ষা পায়। 'রিদ্দা' আরবি শব্দ, যার অর্থ হলো স্বধর্ম ত্যাগ বা প্রত্যাবর্তন। রাসুলে করিম (সা.)-এর ওফাতের খবর প্রচালিত হওয়ার সঙ্গে সঙ্গে একশ্রেণির লোক ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের ধর্মে প্রত্যাবর্তন করেছিল। তাছাড়া একমাত্র হিজাজ ছাড়া প্রায় সমগ্র আরব দেশে নবগঠিত মুসলিম রাষ্ট্রও ইসলাম ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কতিপয় ভণ্ডনবির উদ্ভব হয়। এসব ভণ্ডনবি ও বিদ্রোহী গোত্রের বিরুদ্ধে হযরত আবু বকর (রা.) যে যুদ্ধ ঘোষণা করেন, তাকে রিদ্দার যুদ্ধ বলা হয়। হযরত মুহাম্মদ (স) ৬৩২ সালে মৃত্যুবরণ করলে আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হন। এ সময় নবুয়ত লাভকে আরবের কিছু সংখ্যক গোত্রপতি লাভজনক পেশা মনে করে। নিজেদেরকেও আল্লাহর ঐশীপ্রাপ্ত নবি বলে প্রচার করতে থাকে। এসব ভণ্ডনবিদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল আসওয়াদ আনসি, মুসায়লামা, তোলায়হা ও খ্রিষ্টান নারী সাজাহ। তারা মিথ্যা প্রলোভন দেখিয়ে দিকভ্রষ্ট আরবগণকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকে। তাছাড়া এ সময় আরবের প্রায় সর্বত্র গোত্রের পর গোত্র ইসলাম ত্যাগ করে তাদের পূর্বের ধর্মে ফিরে যেতে থাকে। উক্ত ভণ্ডনবি ও স্বধর্মত্যাগীদেরকে কঠোরভাবে দমনের জন্য আবু বকর (রা.) তাঁর সৈন্যবাহিনীকে দেশের বিভিন্ন বিদ্রোহ অঞ্চলে প্রেরণ করেন। 'আল্লাহর অসীম অনুগ্রহে বীরশ্রেষ্ঠ খালিদ ও অন্যান্য সেনানায়কদের অপরিসীম বীরত্বের নিকট রিদ্দার যুদ্ধে ভণ্ডনবি মুসায়লামা পরাজিত ও নিহত হয় এবং তোলায়হা ও সাজাহ পরাজিত হয়ে পুনরায় ইসলাম, ধর্মে ফিরে আসে। উদ্দীপকে আসওয়াদ আনসি, তোলায়হা, মুসায়লামা ও সাজাহ নাম উল্লেখ আছে যা আবু বকরের শাসনামলের ভণ্ডনবিদের সাদৃশ্য রয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের নামগুলোর সাথে ভন্ডনবিদের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উদ্দীপকের '?' চিহ্নের স্থানে কোন যুদ্ধের নাম বসবে এবং যুদ্ধের পরিণত…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর