উদ্দীপকে উল্লিখিত জনাব রাহাতের সাথে হযরত ওসমান (রা) এর মৃত্যুর সাদৃশ্যপূর্ণ কারণগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব রাহাতের সাথে হযরত ওসমান (রা) এর মৃত্যুর সাদৃশ্যপূর্ণ কারণ। প্রদত্ত উদ্দীপকে জনাব রাহাত তাঁর গোত্রের তৃতীয় নেতা। প্রায় একযুগ গোত্র পরিচালনার পর তিনি বিদ্রোহীদের চক্রান্তে নিহত হন। তাঁর মুত্যুর কারণ হিসেবে গোত্রীয় কলহ ও স্বার্থান্ধ লোকের বিরোধিতা প্রভৃতি চিহ্নিত হয়। তার মৃত্যু ছিল গোত্রীয় গণতন্ত্রের মৃত্যু ও গৃহযুদ্ধের বিপদ সংকেত। যা হযরত ওসমান (রা.)-এর মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। হযরত ওসমান (রা) তার হত্যার নানাবিধ কারণ রয়েছে। হযরত উসমান (রা.)-এর শাসনামলের শেষদিকে মদিনা রাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা, অচলাবস্থা, সংকটজনক পরিস্থিতি ও বিদ্রোহের দাবানল জ্বলে ওঠে। পরবর্তীতে বিদ্রোহীরা অত্যন্ত নির্মমভাবে হযরত উসমান (রা.)-কে হত্যা করে। খলিফা উসমান (রা) সরলমনা শাসক ছিলেন। তার মাত্রাতিরিক্ত সরলতা ও উদারতার ফলে অনেক আত্মীয়স্বজন ক্ষমতা কুক্ষিগত করে। তাছাড়া অনেক সুবিধাবাদী লোক তার বিরুদ্ধে কুরআন শরিফ দগ্ধকরণ, অর্থ আত্মসাৎ ও আবুজর গিফারিকে নির্বাসন বিষয়ে বিভ্রান্তিকর অপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করে। আব্দুল্লাহ ইবনে সাবাহ নামক একজন মুসলিম ছদ্মবেশধারী ইহুদি হযরত আলী (রা)-এর পক্ষে তার সমর্থকদের উস্কে দিয়ে শিয়া মতবাদ প্রচার করে। হযরত উসমান (রা.) তাদের কঠোর হস্তে দমন না করলে তারা রাজ্যময় গোলযোগ ও অশান্তি সৃষ্টি করে। তাছাড়া উসমান (রা)-এর কাছে প্রাদেশিক শাসকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রতিকার লাভে ব্যর্থ হয়ে বিদ্রোহীরা রাজধানী মদিনাতে আগমন করে এবং তাদের সাথে কুফা ও বসরার বিদ্রোহীরাও যোগদান করে। অতঃপর বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে দেওয়াল টপকে খলিফার গৃহে প্রবেশ করে এবং ৬৫৬ খ্রিষ্টাব্দের ১৭ জুন খলিফা উসমান (রা) তাদের হাতে নিহত হন। পরিশেষে বলা যায়, বংশগত দ্বন্দ্ব, ইবনে সাবার অপপ্রচার, মারওয়ানের ষড়যন্ত্রের কারণে ইসলামের তৃতীয় খলিফা হযরত. উসমান (রা.)-এর শাহাদাতের ঘটনা ঘটে।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব রাহাতের সাথে হযরত ওসমান (রা) এর মৃত্যুর সাদৃ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর