উক্ত যুদ্ধের ফলাফলের তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত যুদ্ধ তথা রিদ্দা যুদ্ধের ফলাফলের তাৎপর্য অর্থাৎ ভণ্ডনবিদের দমানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। কেননা এর মাধ্যমে কিছু ইসলাম রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হয়। রিদ্দা যুদ্ধে জয়লাভের ফলে মুসলিম সাম্রাজ্য অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল হুমকি থেকে রক্ষা পায়। ঐতিহাসিক মুর বলেন, "রিদ্দা যুদ্ধের পরাজয় যেমন মারাত্মক হতো তৈমনি এর জয় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়।" এ যুদ্ধে জয়লাভ করে ইসলাম শুধু আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষাই পায়নি বরং আরবের বুকে ইসলামের অগ্রগতির পথ প্রশস্ত হয়। এ যুদ্ধে পরাজিত হলে ইসলাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হতো। রিদ্দা যুদ্ধে বিজয়ের ফলে মদিনা মুসলিম রাষ্ট্র ভাঙনের হাত থেকে এবং বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায়। ঐতিহাসিক মুর বলেন, "রিদ্দার যুদ্ধ ছিল আরবদের ওপর রাজনৈতিক প্রাধান্য স্থাপনের যুদ্ধ। এই যুদ্ধে বিজয়ের পর যাকাত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হলে খিলাফতের অর্থনৈতিক সমৃদ্ধি আসে এবং সমাজে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। সমাজ থেকে গোত্রপ্রীতি ও রক্তপাত বন্ধ হয়। আরব উপদ্বীপ ইসলামের সাম্যবাদী ও আল্লাহর একত্ববাদের নীতিকে মেনে নেয়। রিদ্দা যুদ্ধ জয়ের ফলে মুসলমানদের ধর্মবিশ্বাস ও উদ্দীপনা বৃদ্ধি পায়। এ জয়ের মাধ্যমে মুসলমানদের বিশ্বজয়ের দ্বার উন্মুক্ত হয়। রিদ্দার যুদ্ধে বিজয়ের যে প্রেরণা সৃষ্টি হয়, এর ফলেই পরবর্তী সময়ে হযরত ওমর (রা.)-এর শাসনামলে মুসলিমরা আরবের বাইরে আক্রমণ করার সাহস পায়। ব্রিটিশ ঐতিহাসিক টি. ডব্লিউ. আরনল্ড বলেন, "রিদ্দার যুদ্ধে জয়ের পর ইসলাম যে শক্তিলাভ করেছিল এরই প্রেক্ষিতে মুসলমানরা বিখ্যাত রোমান-বাইজান্টাইন ও পারসিকদের পরাজিত করার সাহস পায় এবং এসব অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ে।"
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উক্ত যুদ্ধের ফলাফলের তাৎপর্য বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর