উদ্দীপকের শাসকের সাথে ইসলামের কোন খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শাসকের সাথে ইসলামের ৩য় খলিফা হযরত ওসমান (রা.) এর সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের শাসক 'ক' ছিলেন সরলমনা এবং প্রজাবৎসল শাসক। তার এই সরলতার সুযোগ নিয়ে বিরোধীরা তার বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্রোহ শুরু করেন। তিনি এই বিদ্রোহ কঠোরভাবে দমন না করায় এটি ধীরে ধীরে সমগ্র রাজ্যে ছড়িয়ে যেতে থাকে। হযরত ওসমান (রা.) ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তিনি ছিলেন ন্যয়নিষ্ঠ, কর্তব্যপরায়ণ ও মহৎপ্রাণ ব্যক্তি। তিনি ইসলামের সার্বিক খেদমত ও জনসাধারণের মঙ্গলের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ আনে বেদুইন ও অনারব মুসলমানগণ। কুরআন শরীফ দগ্ধীকরন, বাইতুল মালের অর্থ আত্মসাৎ করে নিজের আত্মীয়-স্বজনকে দান করা এবং সরকারি চারণভূমি নিজস্ব কাজে ব্যবহার করা ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে আনেন। যার ফলে সাম্রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিদ্রোহীরা মদিনা উপস্থিত হয় এবং হযরত ওসমান (রা.) এর বাশ গৃহ অবরোধ করেন। এ সময় কুরআন পাঠরত অবস্থায় তারা হযরত ওসমান (রা.) হত্যা করে। তাই বলা যায়, উদ্দীপকের শাসকের সাথে ইসলামের ৩য় খলিফা হযরত ওসমান (রা.) এর সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উদ্দীপকের শাসকের সাথে ইসলামের কোন খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর