উদ্দীপকে উল্লেখিত আসলাম সাহেবের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন খলিফার সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আসলাম সাহেবের সাথে আমার পাঠ্যপুস্তকে বর্ণিত খলিফা হযরত আবু বকর (রা)-এর সাদৃশ্য আছে। হযরত মুহাম্মদ (স) এর ওফাতের (মৃত্যুবরণ) পর যে চারজন সাহাবি তাঁর প্রতিনিধিরূপে মুসলিম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন তাদের মধ্যে আবু বকর (রা) একজন। তিনি ইসলাম ধর্ম ও মুসলিম রাষ্ট্রের কল্যাণের জন্য অত্যন্ত দক্ষতার সাথে এবং সুষ্ঠুভাবে রাজ্যের শাসনকার্যাদি পরিচালনা করেছেন। এ দক্ষ রাষ্ট্র পরিচালকের বৈশিষ্ট্যটিই আসলাম সাহেবের ক্ষেত্রে লক্ষণীয়। সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আল আমীনের মৃত্যুর পর ইউনিয়নবাসী আসলাম সাহেবকে চেয়ারম্যান নিযুক্ত করেন। চেয়ারম্যান হয়ে তিনি অনেক সমস্যা ও বাধা-বিপত্তির সম্মুখীন হন। এ সময় কিছু ভণ্ডপির ও ইউনিয়নের কর অস্বীকারকারীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটান। কিন্তু জনাব আসলাম অসীম সাহস ও অত্যন্ত দৃঢ়তার সাথে এ পরিস্থিতি মোকাবিলা করেন। এছাড়া বিশ্বস্ততার জন্য তিনি বিশেষ উপাধিতে ভূষিত হন। হযরত আবু বকর (রা) এর ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়। তিনি ক্ষমতা গ্রহণের পর নানাবিধ সমস্যার সম্মুখীন হন। মহানবি (স) এর জীবনের শেষ দিকে আসওয়াদ আনসি এবং আবু বকর (রা)-এর ক্ষমতা গ্রহণের পর মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ নবুয়তের দাবি করে খিলাফতের সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি করে। হযরত আবু বকর বিচক্ষণতার সাথে বিশিষ্ট মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সহায়তায় এদেরকে কঠোর হাতে দমন করেন। এছাড়া মহানবি (স)-এর মেরাজের ঘটনা তিনিই প্রথম বিশ্বাস করে সিদ্দিক উপাধি লাভ করেন। এসব কারণে বলা যায়, আসলাম সাহেবের সাথে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা)-এর সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত আসলাম সাহেবের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন খলিফার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর