হযরত ওসমান (রা)-এর হত্যা ছিল মুসলমানদের জন্য এক বিপদ সংকেত- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: হযরত ওসমান (রা) এর হত্যা ছিল মুসলমানদের জন্য এক বিপদ সংকেত - উক্তিটি যথার্থ। হযরত উসমান (রা.) ৮২ বছর বয়সে ৬৫৬ খ্রিষ্টাব্দের ১৭ জুন বিদ্রোহীদের হাতে নিহত হলে খিলাফতের মর্যাদা বিনষ্ট হয়। বিদ্রোহী মুসলিম কর্তৃক একজন খলিফার প্রাণ সংহার দ্বারা যে বেদনাবিধুর নজির সৃষ্টি হয় তা ইসলামের ঐক্যের প্রতীক খিলাফতের ধর্মীয় ও নৈতিক মর্যাদাকে মারাত্মকভাবে ম্লান করে। হযরত উসমান (রা.)-এর হত্যা ছিল গৃহযুদ্ধের বিপদ সংকেত। এ হত্যাকান্ডের মাধ্যমে উমাইয়া-হাশেমি, আরব-অনারব, আনসার-মুহাজির দ্বন্দ্ব আরও প্রকট হয়। এ হত্যাকাণ্ডের ফল বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় তথা শিয়া, খারিজি ও সুন্নি সম্প্রদায়ের উদ্ভবের নিয়ামক হিসেবে কাজ করে। হযরত উসমান (রা.)-এর হত্যাকাণ্ডের ফলশ্রুতিতে আলী (রা.) বিশৃঙ্খল অবস্থার মধ্যে ক্ষমতার গ্রহণ করে মুয়াবিয়ার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং তার মৃত্যুর পর ৬৬১ খ্রিষ্টাব্দে মুয়াবিয়ার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে খিলাফতের অবসান ও রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যা হযরত উসমান (রা.)-এর হত্যাকাণ্ডের অবশ্যম্ভাবী ফল। ঐতিহাসিক জোসেফ হেল বলেন, "The Murder of othman was signal for civil war." অর্থাৎ উসমান হত্যাকাণ্ড ছিল গৃহযুদ্ধের বিপদ সংকেত। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, হযরত উসমান (রা.)-এর হত্যাকান্ড মুসলিম খিলাফতের মর্যাদাহানি করে, গৃহযুদ্ধের অশনি সংকেত ও মুসলিম ঐক্য বিনষ্টকারী ঘটনা।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
হযরত ওসমান (রা)-এর হত্যা ছিল মুসলমানদের জন্য এক বিপদ সংকেত- উদ্দীপক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর