অনুচ্ছেদে বর্ণিত ভণ্ড নবি কারা ছিলেন?
উত্তর: অনুচ্ছেদে বর্ণিত ভণ্ড নবিদের মধ্যে ছিল আসওয়াদ আনসি, মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ প্রমুখ। এরা নিজেদের নবি হিসেবে ঘোষণা করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছিল। বিশ্বমানবতার উত্তম আদর্শ হযরত মুহাম্মদ (স)-এর মৃত্যুর (৬৩২ খ্রি.) পর গোটা মুসলিম জাহানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় কিছু লোক হীনস্বার্থ উদ্ধারের জন্য নিজেদেরকে নবি হিসেবে দাবি করে। এরাই ভণ্ড নবি নামে পরিচিত। রিদ্দার যুদ্ধে হযরত আবু বকর (রা) এদের কঠোরভাবে দমন করেন। উদ্দীপকে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা)-এর শাসনামলে স্বধর্মত্যাগী ও ভণ্ডনবিদের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। রাসুল (স)-এর জীবদ্দশায় আসওয়াদ আনাসি নবুয়ত দাবি করে দক্ষিণ আরবে নিজের অবস্থান সুসংহত করে। কিন্তু রাসুল (স)-এর মৃত্যুর দু এক দিন আগে আত্মীয় ফিরোজ দাইলামির হাতে আসওয়াদ আনাসি নিহত হয়। রাসুল (স)-এর মৃত্যুর পর মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ নামে বেশ কয়েকজন ভণ্ডনবির আবির্ভাব ঘটে। ভণ্ড নবি তোলায়হা বেদুইন সম্প্রদায়কে জাকাত না দিতে উসকানি দেয়। এরূপ পরিস্থিতিতে হযরত আলি (রা), তালহা এবং যুবায়ের প্রমুখের নেতৃত্বে খলিফা তাদের রাবাদা ও জুলকাশার যুদ্ধে পরাজিত করে মদিনা থেকে তাড়িয়ে দেন। ভণ্ড নবি তোলায়হা সেনাপতি খালিদ বিন ওয়ালিদের কাছে বুঝাখরের যুদ্ধে পরাজিত হয়ে স্ত্রীসহ সিরিয়ায় পালিয়ে যায়। ভণ্ড নবি মুসায়লামা ছিল সর্বাপেক্ষা শক্তিশালী। সাজাহকে বিবাহ করার পর ৪০ হাজার লোকের বাহিনী নিয়ে বনু হানিফ গোত্রের সহায়তায় সে ইসলামকে ধ্বংস করতে উদ্যত হলে খলিফা আবু বকর (রা) খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৬৩৩ খ্রিষ্টাব্দে ইয়ামামার যুদ্ধে তাদের দমন করেন। এ যুদ্ধে মুসায়লামার যৌথ বাহিনী পরাজিত হয় এবং ভণ্ড নবি মুসায়লামাসহ তার অনুসারী হানিফ গোত্রের হাজার হাজার লোক নিহত হয়। খলিফা আবু বকর (রা) সরাসরি যুদ্ধ ঘোষণা করে সব ভণ্ড নবিকে পরাজিত করেন। মুসায়লামা ও আসওয়াদ আনসি নিহত হয় এবং তোলায়হা ও সাজাহ ইসলাম গ্রহণ করে।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
অনুচ্ছেদে বর্ণিত ভণ্ড নবি কারা ছিলেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর