হযরত ওমরের জাতীয়তাবাদ নীতি কী ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: হযরত ওমর (রা)-এর শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল জাতীয়তাবাদ নীতি। আরব জাতির জাতীয় বৈশিষ্ট্য, বিশুদ্ধতা, আভিজাত্য ও সামরিক প্রাধান্য বজায় রাখার জন্য হযরত ওমর (রা) ইহুদি ও খ্রিষ্টানদের আরব দেশের বাইরে বসবাসের নির্দেশ দেন। আরববাসীকে. বিজিত দেশে জমি জমা ক্রয় করতে এবং চাষাবাদ করতে নিষেধ করেন। হযরত ওমর আরব উপদ্বীপকে শুধু আরব জাতির জন্য সংরক্ষণ করেন। তাঁর এসব পদক্ষেপই জাতীয়তাবাদ নীতি হিসেবে পরিচিত।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
হযরত ওমরের জাতীয়তাবাদ নীতি কী ছিল? ব্যাখ্যা করো।
উত্তর