উদ্দীপকে উল্লিখিত মহামতি সুলাইমানের সাথে তোমার পঠিত কোন খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মহামতি সুলাইমানের সাথে খলিফা হযরত ওমর (রা.) এর সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের সুলাইমাম একজন শ্রেষ্ঠ সাম্রাজ্য বিস্তারকারী ছিলেন। তিনি তার সাম্রাজ্যকে বিশালভাবে বিস্তৃত করেন। তার সাম্রাজ্যে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন এবং অপরাধীদের কঠোর শাস্তি দিতেন। দুর্নীতির দায়ে তার জামাতাকেও তিনি শাস্তি দিতে দ্বিধাবোধ করেননি। মহানবী (সা.) সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করে আরবে ইসলামী সাধারণতন্ত্রের যে সূচনা করেছিলেন, হযরত ওমর (রা.) এটিকে একটি শক্তিশালী ও বৃহৎ সাম্রাজ্যের রূপ দিয়েছিলেন। হযরত ওমর (রা.) সাম্রাজ্য বিস্তার করে অর্ধজাহানের বাদশা হিসেবে খ্যাতি পেয়েছিলেন। তিনি পারস্য ও রোমান দখল করে বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সংযোজন করেন। হযরত ওমর (রা.) ছিলেন অসাধারণ সামরিক দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন, যা বলে তিনি আরবদের একটু সুশৃঙ্খল সামরিক জাতি হিসেবে গড়ে তোলেন। এতে করে হযরত ওমর (রা.) এর আমলে মুসলিম সাম্রাজ্যের সীমানা পারস্য সিরিয়া ও মিশর পর্যন্ত প্রসারিত হয়েছিল। শুধু সাম্রাজ্য বিস্তার নয় বড় অংশ আমরা যে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তিনি। অপরাধী যেই হোক না কেন তিনি তাকে যথাযথ শাস্তি দিতেন। মদ্যপানের অপরাধে তিনি নিজের চেয়ে ছেলে আবু শাহমাকে দোররা মেরে হত্যা করেছিলেন। তাছাড়া অপরাধ করায় তিনি বিখ্যাত বীর খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মহামতি সুলাইমানের সাথে খলিফা হযরত ওমর (রা.) এর সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মহামতি সুলাইমানের সাথে তোমার পঠিত কোন খলিফার সা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর