'ময়ূর সিংহাসন' কী? ব্যাখ্যা করো।
উত্তর: পৃথিবী বিখ্যাত ময়ূর সিংহাসন মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত অনুপম শিল্পকীর্তির অন্যতম নিদর্শন। তখনকার মূল্যে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সাত বছরে ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল। সিংহাসনে সোনার তৈরি চারটি স্তম্ভের ওপর ছিল একটি কারুকার্যমণ্ডিত চন্দ্রাতপ। প্রতিটি স্তম্ভের শীর্ষে ছিল মুখোমুখি বসানো একজোড়া ময়ূর। অনিন্দ্যসুন্দর ও মূল্যবান এ সিংহাসনটি সম্রাট শাহজাহানের সৌন্দর্যজ্ঞান ও ঐশ্বর্যের উজ্জ্বল নিদর্শন। ১৭৩৯ খ্রিষ্টাব্দে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণকালে এটি লুট করে নিয়ে যান। পরে পারস্য থেকে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার পথে জাহাজডুবিতে ময়ূর সিংহাসনটি হারিয়ে যায়।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
'ময়ূর সিংহাসন' কী? ব্যাখ্যা করো।
উত্তর