উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব মুঘল আমলের কোন সম্রাটের রাজত্বকালের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত উত্তরাধিকার দ্বন্দ্বের সাথে মুঘল সম্রাট শাহজাহানের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের মিল রয়েছে। ১৬৫৭ খ্রিষ্টাব্দে সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকেরা তার জীবনের আশা ছেড়ে দেয়। এ সময় তার চারপুত্র দারাশিকো, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ সিংহাসন লাভের জন্য আত্মঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়েন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন দেখা যায়। উদ্দীপকের বলা হয়েছে, জহিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে কোম্পানির মালিকানা নিয়ে পুত্রদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তারা একে অন্যের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পিতার মন ভারাক্রান্ত করে তোলে। একইভাবে সম্রাট শাহজাহানের পুত্ররা সিংহাসনের উত্তরাধিকার নিয়ে সংঘাতে লিপ্ত হয়। সম্রাট শাহজাহান জানতেন, পুত্রদের মধ্যে আওরঙ্গজেব সিংহাসনের উপযুক্ত উত্তরাধিকারী। কিন্তু তিনি দারার প্রতি অন্ধ স্নেহে আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের সুবাদার পদে ইস্তফা দিতে বাধ্য করেন এবং তার বিজাপুর ও গোলকুন্ডা অভিযান নিষিদ্ধ করেন। তার এরূপ দুর্ব্যবহার ভ্রাতৃসংঘাতকে প্রকট করে তোলে। তাছাড়া জ্যেষ্ঠপুত্র দারার কুপরামর্শে সম্রাট পুত্রদের পরস্পরের প্রতি উসকানিমূলক পত্র প্রেরণ করে পরিস্থিতিকে জটিল করে তোলেন। আওরঙ্গজেব, সুজা ও মুরাদের মধ্যে ত্রি-শক্তিজোট গঠিত হয়। ফলে শাহ সুজা নিজেকে সম্রাট ঘোষণা করেন। কিন্তু তিনি দারার কাছে বাহাদুর গড়ের যুদ্ধে পরাজিত হয়ে নিজ রাজ্যে প্রত্যাবর্তন করেন। এদিকে আওরঙ্গজেব ও মুরাদের সম্মিলিত বাহিনী ধর্মাট ও সামুগড়ের যুদ্ধে দারাকে পরাজিত করে এবং কৌশলে মুরাদকে পরাজিত করে আওরঙ্গজেব সিংহাসন দখল করেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত দ্বন্দ্বে সম্রাট শাহজাহানের চার পুত্রের মধ্যকার উল্লেখিত সংঘাতই প্রতিফলিত হয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব মুঘল আমলের কোন সম্রাটের রাজত্বকালের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর