শেয়ারFacebookWhatsApp

ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তোমার পঠিত উক্ত শাসকের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

উত্তর: ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উক্ত শাসক অর্থাৎ শের শাহ এর অবদান অপরিসীম। প্রায় ৫ বছরের শাসনকালে (১৫৪০-১৫৪৫ খ্রি.) শের শাহ নানা প্রকার প্রশাসনিক সংস্কার করে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রাজস্ব সংস্কার তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এ ক্ষেত্রে শের শাহ মৌলিক প্রতিভা ও দক্ষতার পরিচয় দেন। তার রাজস্বের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব আদায়ের জন্য তিনি 'কবুলিয়ত' ও 'পাট্টা' নামে দুটি নতুন পদ্ধতি চালু করেন। তার সময় জমি জরিপ করে উৎপাদিত ফসলের এক-তৃতীয়াংশ রাজস্ব নির্ধারণ করা হয়। এছাড়া বাণিজ্য শুল্ক, উত্তরাধিকারবিহীন সম্পত্তি প্রভৃতি ছিল রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস। পরবর্তীকালে মুঘল ও ব্রিটিশ আমলে শের শাহের রাজস্বনীতি অনুসরণ করা হয়েছিল। উদ্দীপকে বর্ণিত শাসক তাহমিদের মতো রাজস্ব ব্যবস্থা সংস্কারের পাশাপাশি শের শাহ যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন করেন। ব্যবসা-বাণিজ্যের প্রসার, সাম্রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ সুবিধা বৃদ্ধি, সাম্রাজ্যের নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনীর চলাচল এবং ডাকব্যবস্থার সুবিধার জন্য শের শাহ বেশ কিছু দীর্ঘ ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন। তার নির্মিত রাস্তাগুলোর মধ্যে প্রধান ছিল 'সড়ক-ই-আযম' বা 'গ্রান্ড ট্রাঙ্ক রোড'। প্রায় ১৫০০ মাইল দীর্ঘ এ রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া আগ্রা থেকে বোরহানপুর, আগ্রা থেকে যোধপুর ও চিতোর এবং লাহোর থেকে মুলতান পর্যন্ত বিস্তৃত কয়েকটি রাস্তা শের শাহের সময় নির্মিত হয়। উপরের আলোচনার আলোকে বলা যায়, রাজস্ব ব্যবস্থায় শের শাহ অনুকরণীয় সংস্কার করেছিলেন। তাছাড়া ভারতের মুসলিম নরপতিদের মধ্যে তিনিই প্রথম কয়েকটি বড় বড় রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন। এসব রাস্তা আজও তার কথা মনে করিয়ে দেয়।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তোমার পঠিত উক্ত শাসকের অবদা…

উদ্দীপক

তাহমিদ বিমাতার অত্যাচারে পিতৃগৃহ ত্যাগ করে এক সামন্তরাজার অধীনে চাকরি গ্রহণ করেন। অল্প দিনে রাজার প্রিয়পাত্র হয়ে রাজকীয় ও কূটনৈতিক গুণাবলি অর্জন করেন। অর্জিত কূটনৈতিক জ্ঞান ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে একটি বিশাল এলাকার অধিপতি হয়ে যোগাযোগ ও ভূমি রাজস্ব ব্যবস্থার পুনর্বিন্যাসে বৈপ্লবিক পরিবর্তন করেন।

উত্তর

হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান।

উত্তর

শের শাহের সময়ে নির্মিত একটি ঐতিহাসিক মহাসড়কের নাম হলো 'গ্রান্ড ট্রাঙ্ক রোড'। শের শাহ বহু সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন। তার নির্মিত রাস্তাসমূহের মধ্যে প্রধান ছিল 'সড়ক-ই-আযম' বা 'গ্রান্ড ট্রাঙ্ক রোড'। এটি ছিল প্রায় ১৫০০ মাইল দীর্ঘ। এই রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। সাধারণ পথিককে সূর্যের উত্তাপ থেকে রক্ষার জন্য রাস্তার দু'ধারে ছায়াপ্রদ ও ফলদ গাছ লাগানো হয়েছিল। এছাড়া দু'ক্রোশ অন্তর মুসাফিরখানা ছিল।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত তাহমিদের সাথে ভারতবর্ষের অন্যতম শাসক শের শাহের সাদৃশ্য রয়েছে। ভারতে শুর বংশের প্রতিষ্ঠাতা শের শাহের বাল্যজীবন সুখের ছিল না। তার পিতা হাসান খান শুর বিহারের অন্তর্গত সাসারামের জায়গিরদার ছিলেন। বিমাতার দুর্ব্যবহার এবং পিতার অবহেলায় অতিষ্ঠ হয়ে ১৪৯৪. খ্রিষ্টাব্দে তিনি গৃহত্যাগ করেন। পরবর্তী সময়ে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের শাহ ভারতে শুর বংশের শাসন প্রতিষ্ঠা করেন এবং ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করেন। উদ্দীপকেও এরূপ বিষয় বর্ণিত হয়েছে। উদ্দীপকে উল্লেখিত তাহমিদ বিমাতার অত্যাচারে পিতৃগৃহ ত্যাগ করে এক সামন্ত রাজার অধীনে চাকরি গ্রহণ করেন। অল্প দিনে রাজার প্রিয়পাত্র হয়ে তিনি রাজকীয় ও কূটনৈতিক গুণাবলি অর্জন করেন। অর্জিত কূটনৈতিক জ্ঞান ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে একটি বিশাল এলাকার অধিপতি হয়ে তিনি যোগাযোগ ও ভূমি রাজস্ব ব্যবস্থার পুনর্বিন্যাসে বৈপ্লবিক পরিবর্তন করেন। অনুরূপভাবে ছেলে বেলায় গৃহত্যাগ করলেও শের শাহ তার যোগ্যতার কারণে ১৪৯৭ খ্রিষ্টাব্দে সাসারামে পিতার জায়গিরের দায়িত্ব লাভ করেছিলেন। তবে বিমাতা এবং বৈমাত্রেয় ভাইদের শত্রুতার কারণে তিনি সাসারাম ত্যাগ করেন এবং ১৫২২ খ্রিষ্টাব্দে বিহারের শাসক বাহার খান লোহানীর অধীনে চাকরি গ্রহণ করেন। শের শাহ অল্প দিনেই বাহার খান লোদির প্রিয়পাত্র হয়ে ওঠেন এবং তার সংস্পর্শে রাজকীয় ও কূটনেতিক গুণাবলি অর্জন করেন। ১৫২৮ খ্রিষ্টাব্দে বাহারখান লোহানীর মৃত্যুর পর তিনি তার পুত্র জালাল খানের অভিভাবক নিযুক্ত হন। পরবর্তী সময়ে শের শাহ সম্রাট হুমায়ূনকে ১৫৩৯ খ্রিষ্টাব্দে চৌসার যুদ্ধে এবং ১৫৪০ খ্রিষ্টাব্দে বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে পরাজিত করে দিল্লির মসনদ দখল করেন। দিল্লির সিংহাসনে আরোহণ করে মাত্র ৫ বছরের মধ্যে শের শাহ রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের শাসকের সাথে শের শাহের সাদৃশ্য রয়েছে।

উত্তর

ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উক্ত শাসক অর্থাৎ শের শাহ এর অবদান অপরিসীম। প্রায় ৫ বছরের শাসনকালে (১৫৪০-১৫৪৫ খ্রি.) শের শাহ নানা প্রকার প্রশাসনিক সংস্কার করে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রাজস্ব সংস্কার তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এ ক্ষেত্রে শের শাহ মৌলিক প্রতিভা ও দক্ষতার পরিচয় দেন। তার রাজস্বের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব আদায়ের জন্য তিনি 'কবুলিয়ত' ও 'পাট্টা' নামে দুটি নতুন পদ্ধতি চালু করেন। তার সময় জমি জরিপ করে উৎপাদিত ফসলের এক-তৃতীয়াংশ রাজস্ব নির্ধারণ করা হয়। এছাড়া বাণিজ্য শুল্ক, উত্তরাধিকারবিহীন সম্পত্তি প্রভৃতি ছিল রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস। পরবর্তীকালে মুঘল ও ব্রিটিশ আমলে শের শাহের রাজস্বনীতি অনুসরণ করা হয়েছিল। উদ্দীপকে বর্ণিত শাসক তাহমিদের মতো রাজস্ব ব্যবস্থা সংস্কারের পাশাপাশি শের শাহ যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন করেন। ব্যবসা-বাণিজ্যের প্রসার, সাম্রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ সুবিধা বৃদ্ধি, সাম্রাজ্যের নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনীর চলাচল এবং ডাকব্যবস্থার সুবিধার জন্য শের শাহ বেশ কিছু দীর্ঘ ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন। তার নির্মিত রাস্তাগুলোর মধ্যে প্রধান ছিল 'সড়ক-ই-আযম' বা 'গ্রান্ড ট্রাঙ্ক রোড'। প্রায় ১৫০০ মাইল দীর্ঘ এ রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া আগ্রা থেকে বোরহানপুর, আগ্রা থেকে যোধপুর ও চিতোর এবং লাহোর থেকে মুলতান পর্যন্ত বিস্তৃত কয়েকটি রাস্তা শের শাহের সময় নির্মিত হয়। উপরের আলোচনার আলোকে বলা যায়, রাজস্ব ব্যবস্থায় শের শাহ অনুকরণীয় সংস্কার করেছিলেন। তাছাড়া ভারতের মুসলিম নরপতিদের মধ্যে তিনিই প্রথম কয়েকটি বড় বড় রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন। এসব রাস্তা আজও তার কথা মনে করিয়ে দেয়।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

ক
হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
খ
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ক
ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
খ
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
গ
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?

হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

ক
'যুন্নুরাইন' অর্থ কী?
খ
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'যুন্নুরাইন' অর্থ কী?

'যুন্নুরাইন' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বসমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যদিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা কহুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনাউদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাহযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।'যুন্নুরাইন' অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।