উক্ত ভ্রাতৃদ্বন্দ্বে সম্রাটের বিজয়ী পুত্রের সফলতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত ভ্রাতৃদ্বন্দ্বে তথা মুঘল সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বে বিজয়ী আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যকে পুনরায় সুসংগঠিত ও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তার যোগ্যতা তাকে ইতিহাস প্রসিদ্ধ মুঘল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসকের মর্যাদার অভিষিক্ত করেছে। দাক্ষিণাত্যের সুবাদার থেকে শুরু করে পরবর্তী সময়ে সম্রাট হিসেবে প্রায় অর্ধশতাব্দী কাল তিনি কৃতিত্বের সাথে শাসন কাজ পরিচালনা করেছেন। ভ্রাতৃদ্বন্দ্বে বিজয়ী আওরঙ্গজেবের সামরিক সাহসেই মুঘল সাম্রাজ্য সর্বাপেক্ষা বিস্তৃতি লাভ করে। সম্রাট আওরঙ্গজেব অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। রক্তক্ষয়ী উত্তরাধিকার সংগ্রামে তিনি নিজ কৃতিত্বের সুস্পষ্ট প্রমাণ দিয়ে প্রতিদ্বন্দ্বী ভাইদের পরাজিত করে ১৬৫৮ খ্রিষ্টাব্দে মুঘল সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণ করেই তিনি কতগুলো প্রজাকল্যাণকামী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি জনদুর্ভোগ লাঘব ও প্রজাসাধারণের জীবনমান সহজ ও সুখকর করার জন্য শৃঙ্খলা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য হ্রাস এবং অতিরিক্ত কর বাতিল করেন। দুর্নীতিরোধ ও জনসাধারণের নৈতিক জীবনমান রক্ষার উদ্দেশ্যে মুহতাসিব কর্মকর্তাদের তৎপরতা জোরদার করেন। প্রজাসাধারণের সুবিধার জন্য তিনি পরিকল্পিতভাবে রাস্তাঘাট ও সেতু নির্মাণ ও সংস্কার করেন। তাছাড়া দুর্ভিক্ষ মোকাবেলার জন্য তিনি প্রতিটি জেলায় সরকারি শস্য সংরক্ষণাগার স্থাপনসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। রাজ্যে শৃঙ্খলা স্থাপন করে তিনি রাজ্য জয়ের দিকে মনোনিবেশ দেন। তার উল্লেখযোগ্য কৃতিত্ব হলো দাক্ষিণাত্য বিজয়। দাক্ষিণাত্য বিজয়ের ফলে মুঘল সাম্রাজ্য কাবুল থেকে চট্টগ্রাম এবং কাশ্মির থেকে কাবেরী পর্যন্ত বিশাল বিস্তৃত সাম্রাজ্যে পরিণত হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত দ্বন্দ্বে বিজয়ী ব্যক্তির মতো সম্রাট আওরঙ্গজেবও রাজ্য সম্প্রসারণের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে দিতে সক্ষম হন।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উক্ত ভ্রাতৃদ্বন্দ্বে সম্রাটের বিজয়ী পুত্রের সফলতা উদ্দীপকের আলোকে ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর