'মনসবদারি প্রথা' কী? ব্যাখ্যা করো।
উত্তর: মনসবদারি প্রথা বলতে সামরিক ও বেসামরিক প্রশাসনের অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে মুঘল সম্রাট আকবরের প্রবর্তিত একটি সামরিক সংস্কারকে বোঝায়। সম্রাট আকবর সেনাবাহিনীতে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ১৫৭১ খ্রিষ্টাব্দে শাহবাজ খানকে মীর বকশী নিয়োগ করে একটি পরিকল্পনা প্রণয়ন করেন। এটি মনসবদারি প্রথা হিসেবে পরিচিত। 'মনসব' শব্দের অর্থ পদ বা পদমর্যাদা। এ পদের অধিকারীকে 'মনসবদার' এবং সমগ্র ব্যবস্থাটিকে 'মনসবদারি প্রথা' বলা হয়। সর্বোচ্চ পর্যায়ের মনসবদার মোট দশ হাজার এবং সর্বনিম্ন পর্যায়ে ১০ জন সৈন্য নিজেদের অধীনে রাখতে পারতেন।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
'মনসবদারি প্রথা' কী? ব্যাখ্যা করো।
উত্তর