উদ্দীপকে উল্লেখিত ফাহমিদের সাথে তোমার পঠিত কোন মুঘল শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফাহমিদের সাথে মুঘল সম্রাট বাবরের মিল রয়েছে। জহির উদ্দিন মুহাম্মদ বাবর ১৪৮৩ খ্রিষ্টাব্দে মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফারগানায় জন্মগ্রহণ করেন। পিতা ওমর শেখ মির্জার আকস্মিক মৃত্যুতে মাত্র ১১ বছর বয়সে ফারগানার সিংহাসনে অধিষ্ঠিত হন। তবে আত্মীয়-স্বজনদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি রাজ্যচ্যুত হন। কিন্তু পরবর্তী সময়ে নিজ যোগ্যতায় একটি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। উদ্দীপকে এ ঘটনারই প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, একটি ছোট রাজ্যের রাজার মৃত্যুর পর বড় ছেলে ফাহমিদ সিংহাসনে বসেন। তিনি অল্প বয়সী ও অনভিজ্ঞ হওয়ার কারণে নিকট আত্মীয় ও আমির-ওমরাহদের ষড়যন্ত্রে পিতার রাজ্য থেকে বিতাড়িত হন। কিন্তু তিনি এতে বিচলিত না হয়ে নতুন উদ্যমে আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করে ভবিষ্যত বংশধরদের জন্য একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। একইভাবে বাবর ফারগানার দায়িত্ব লাভ করার পর চারদিকে শত্রু এবং আত্মীয়-স্বজনদের ষড়যন্ত্রের শিকার হয়ে রাজ্য হারা হন। কিন্তু বাবর দমে যাওয়ার পাত্র নন। পার্শ্ববর্তী রাজ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের সুযোগ নিয়ে ১৫০৪ খ্রিষ্টাব্দে কাবুল অধিকার করেন। এরপর সমরখন্দ, কান্দুজ, তাসখন্দ, হিসার এবং ফারগানা রাজ্য ও অধিকার করেন। এছাড়াও সমকালীন ভারতের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সামরিক দুর্বলতার সুযোগে ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত স্থাপন করেন। এসব দিক বিবেচনা করলে উদ্দীপকে বর্ণিত ব্যক্তির সাথে মুঘল সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায়।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ফাহমিদের সাথে তোমার পঠিত কোন মুঘল শাসকের মিল রয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর