উদ্দীপকে উল্লেখিত তাহমিদের সাথে তোমার পঠিত কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত তাহমিদের সাথে ভারতবর্ষের অন্যতম শাসক শের শাহের সাদৃশ্য রয়েছে। ভারতে শুর বংশের প্রতিষ্ঠাতা শের শাহের বাল্যজীবন সুখের ছিল না। তার পিতা হাসান খান শুর বিহারের অন্তর্গত সাসারামের জায়গিরদার ছিলেন। বিমাতার দুর্ব্যবহার এবং পিতার অবহেলায় অতিষ্ঠ হয়ে ১৪৯৪. খ্রিষ্টাব্দে তিনি গৃহত্যাগ করেন। পরবর্তী সময়ে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের শাহ ভারতে শুর বংশের শাসন প্রতিষ্ঠা করেন এবং ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করেন। উদ্দীপকেও এরূপ বিষয় বর্ণিত হয়েছে। উদ্দীপকে উল্লেখিত তাহমিদ বিমাতার অত্যাচারে পিতৃগৃহ ত্যাগ করে এক সামন্ত রাজার অধীনে চাকরি গ্রহণ করেন। অল্প দিনে রাজার প্রিয়পাত্র হয়ে তিনি রাজকীয় ও কূটনৈতিক গুণাবলি অর্জন করেন। অর্জিত কূটনৈতিক জ্ঞান ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে একটি বিশাল এলাকার অধিপতি হয়ে তিনি যোগাযোগ ও ভূমি রাজস্ব ব্যবস্থার পুনর্বিন্যাসে বৈপ্লবিক পরিবর্তন করেন। অনুরূপভাবে ছেলে বেলায় গৃহত্যাগ করলেও শের শাহ তার যোগ্যতার কারণে ১৪৯৭ খ্রিষ্টাব্দে সাসারামে পিতার জায়গিরের দায়িত্ব লাভ করেছিলেন। তবে বিমাতা এবং বৈমাত্রেয় ভাইদের শত্রুতার কারণে তিনি সাসারাম ত্যাগ করেন এবং ১৫২২ খ্রিষ্টাব্দে বিহারের শাসক বাহার খান লোহানীর অধীনে চাকরি গ্রহণ করেন। শের শাহ অল্প দিনেই বাহার খান লোদির প্রিয়পাত্র হয়ে ওঠেন এবং তার সংস্পর্শে রাজকীয় ও কূটনেতিক গুণাবলি অর্জন করেন। ১৫২৮ খ্রিষ্টাব্দে বাহারখান লোহানীর মৃত্যুর পর তিনি তার পুত্র জালাল খানের অভিভাবক নিযুক্ত হন। পরবর্তী সময়ে শের শাহ সম্রাট হুমায়ূনকে ১৫৩৯ খ্রিষ্টাব্দে চৌসার যুদ্ধে এবং ১৫৪০ খ্রিষ্টাব্দে বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে পরাজিত করে দিল্লির মসনদ দখল করেন। দিল্লির সিংহাসনে আরোহণ করে মাত্র ৫ বছরের মধ্যে শের শাহ রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের শাসকের সাথে শের শাহের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত তাহমিদের সাথে তোমার পঠিত কোন শাসকের সাদৃশ্য রয়েছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর