উদ্দীপকে সালমান কোন যুদ্ধের কথা বলেছে ? তোমার পঠিত পুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সালমান আমার পঠিত বদর যুদ্ধের কথা বলেছে । ইসলাম প্রচারে বাঁধাপ্রাপ্ত হয়ে এবং কুরাইশদের অত্যাচারে আল্লাহর নির্দেশে মহানবি (স) ও অন্যান্য মুসলমানরা মক্কা ছেড়ে ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন । এরপর মুসলমানদের ওপর কুরাইশদের ক্ষোভ যেমন বৃদ্ধি পেয়েছিল তেমনি মুসলমানদের সাথে তাদের শত্রুতাও সৃষ্টি হয়েছিল। এছাড়া মদিনার ইহুদি নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের মহানবি (স) কে মদিনা থেকে বহিষ্কারের ষড়যন্ত্র, মদিনার ইহুদিদের বিশ্বাসঘাতকতা, আবু সুফিয়ানের মিথ্যা প্রচারণার কারণে এ শত্রুতা আরও বেড়ে যায়। এর ফলে ৬২৪ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ বদর প্রান্তরে মক্কার কুরাইশ ও মদিনার মুসলমানদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়, যা ঐতিহাসিক বদরের যুদ্ধ নামে খ্যাত। উদ্দীপকের সালমান ও রসি ইসলামের ইতিহাসের এক যুদ্ধ নিয়ে কথা বলে। যেটা ছিল মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধ। এই তথ্য থেকে প্রমাণিত হয় যে, যুদ্ধটি বদরের যুদ্ধ। এ যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে । এজন্য বদর যুদ্ধকে ইসলামের প্রথম বিজয় হিসেবে উল্লেখ করা হয়। উদ্দীপকে বর্ণিত সালমান এ যুদ্ধের কথাই উল্লেখ করেছে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে সালমান কোন যুদ্ধের কথা বলেছে ? তোমার পঠিত পুস্তকের আলোকে ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর